আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন: বরকত উল্লাহ বুলু

 

Brother IT Digital

আওয়ামীপন্থী সাংবাদিক ও বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।রোববার (২ আগস্ট) বিকালে নোয়াখালী জেলার এখলাসপুর ইউনিয়নের টার্ফ মাঠে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) আয়োজিত মিডিয়া মিডিয়া বনাম ইলেকট্রনিক মিডিয়া এক প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, তাদের কোনো নির্দিষ্ট দল থাকতে পারে না। মানুষের কল্যাণে সমাজের নানান অসঙ্গতি ও সত্য তুলে ধরাই তাদের মূল কাজ। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই নতুন বাস্তবতায় সাংবাদিকদের দায়িত্ব আরও বহুলাংশে বেড়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। সাংবাদিকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে সমাজ ও রাষ্ট্র—উভয়েই উপকৃত হয়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশ এখন একটি নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে সাংবাদিক, বুদ্ধিজীবী ও ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দলীয় বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।



সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে বুলু আরও বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ, যা কোনোভাবেই ম্লান হতে দেয়া যাবে না। সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাই গণমাধ্যমকে শক্তিশালী করবে। পাশাপাশি, পেশাগত চাপের মাঝে সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চা সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখে।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা জামায়াতে সেক্রেটারি বোরহান উদ্দিন, জেলা বিএনপি সদস্য শামীমা বরকত লাকী, সদস্য শহীদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

অনুষ্ঠানে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টাবোহরান উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, এমবি আলম ও এস এম রিজোয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক মোজাম্মেল কামাল ও ইমাম উদ্দিন আজাদ, কোষাধ্যক্ষ কামরুল কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, দপ্তর সম্পাদক নাসিম শুভ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, ক্রীড়া ও প্রচার সম্পাদক ফজলুল কাদের রাজু এবং নির্বাহী সদস্য আকাশ মো. জসিম, মো. সালাহ উদ্দিন, সিরাজ উদ্দিন শাহীন ও মুজাহিদুল ইসলাম সোহেল প্রমুখ।

উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, গণমাধ্যমকর্মীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশ: ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

1

স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না: রাশেদ

2

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফেরানো

3

বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হ

4

ভারতে গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন সেই পাইলট

5

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা

6

৫৬ টাকা ফিতে প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি পাবেন ৫৩৮ জন

7

দক্ষিণ আইচায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবার

8

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক

9

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

10

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও ফাঁস, উত্তাল নেটদুনিয়া

11

রাজধানীতে ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট জব্দ

12

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩১

13

দক্ষিণ আইচায় পরপর ৪ ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ১

14

ভোলার চরাঞ্চলে চার শতাধিক গরু-মহিষ চুরির অভিযোগ, নিরাপত্তাহী

15

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ৯৯ হাজার কোটি টাকা

16

চ্যানেল ভোলায় সংবাদ প্রচারের পর সড়ক সংস্কার করলেন অ্যাডভোকেট

17

হঠাৎ গুদামে খাদ্যমন্ত্রী, দেখলেন চাল-আটার মান ও মজুদের হিসাব

18

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

19

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

20