
আওয়ামীপন্থী
সাংবাদিক ও বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য
করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বরকত
উল্লাহ বুলু।রোববার (২ আগস্ট)
বিকালে নোয়াখালী জেলার এখলাসপুর ইউনিয়নের টার্ফ মাঠে নোয়াখালী সাংবাদিক
ইউনিয়ন (এনইউজে) আয়োজিত মিডিয়া মিডিয়া বনাম ইলেকট্রনিক মিডিয়া এক প্রীতি
ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ
কথা বলেন।
বরকত
উল্লাহ বুলু বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, তাদের কোনো নির্দিষ্ট দল
থাকতে পারে না। মানুষের কল্যাণে সমাজের নানান অসঙ্গতি ও সত্য তুলে ধরাই
তাদের মূল কাজ। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই নতুন বাস্তবতায়
সাংবাদিকদের দায়িত্ব আরও বহুলাংশে বেড়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের
মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
গণমাধ্যমের
স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে
স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। সাংবাদিকরা নিরপেক্ষভাবে
দায়িত্ব পালন করলে সমাজ ও রাষ্ট্র—উভয়েই উপকৃত হয়।
বর্তমান
রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশ
এখন একটি নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে সাংবাদিক,
বুদ্ধিজীবী ও ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দলীয় বা ব্যক্তিগত
স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
সাংবাদিকদের
পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে বুলু আরও বলেন, গণমাধ্যম হলো
সমাজের দর্পণ, যা কোনোভাবেই ম্লান হতে দেয়া যাবে না। সাংবাদিকদের ঐক্য,
পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাই গণমাধ্যমকে শক্তিশালী করবে। পাশাপাশি, পেশাগত
চাপের মাঝে সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চা সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও
পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখে।
নোয়াখালী
সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং সিনিয়র
সহ-সভাপতি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা জামায়াতে
সেক্রেটারি বোরহান উদ্দিন, জেলা বিএনপি সদস্য শামীমা বরকত লাকী, সদস্য
শহীদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস,
জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
অনুষ্ঠানে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টাবোহরান
উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক
ভূঁইয়া, এমবি আলম ও এস এম রিজোয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো.
মোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক মোজাম্মেল কামাল ও ইমাম উদ্দিন আজাদ,
কোষাধ্যক্ষ কামরুল কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, দপ্তর সম্পাদক
নাসিম শুভ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, তথ্য ও
প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, ক্রীড়া ও প্রচার সম্পাদক ফজলুল
কাদের রাজু এবং নির্বাহী সদস্য আকাশ মো. জসিম, মো. সালাহ উদ্দিন, সিরাজ
উদ্দিন শাহীন ও মুজাহিদুল ইসলাম সোহেল প্রমুখ।
উৎসবমুখর
পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান,
গণমাধ্যমকর্মীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং সুস্থ
বিনোদনের সুযোগ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।