চ্যানেল ভোলা:
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক দিনের
ব্যবধানে টানা দ্বিতীয় দফায় মূল্য সমন্বয় করে ২২ ক্যারেটের এক
ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮
টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার
(১৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন
দাম ঘোষণা করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন
দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি
ভরি (১১ দশমিক ৬৬৪
গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯
হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১
ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৯
হাজার ৮৯৪ টাকায়, ১৮ ক্যারেটের দাম
১ লাখ ৮০ হাজার ২৬৭
টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭
হাজার ৩১৬ টাকা।
বাজুস
জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের
দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সংগঠনের
সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে
এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও তৈরির কাজের
ওপর নির্ভর করে মজুরি যুক্ত হবে।
বাজুস
আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলঙ্কারের
বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পাশাপাশি নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য
বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও পুনঃক্রয়ের ক্ষেত্রে
আগের নিয়ম বহাল থাকবে।
এর
আগে সোমবার (১৩ জুলাই) সকালে
স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এর পরদিনই আবার
নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত জানানো হলো।
মন্তব্য করুন