আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ৩১ কেজি গাঁজাসহ কুমিল্লার মাদক কারবারি আটক

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ মো. সেলিম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা । জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশার মাঝের চর সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা। 

দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মেঘনা নদীপথে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। পরে সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস র‍য়্যাল স্ট্যাগ হুইস্কিসহ সেলিমকে আটক করা হয়।

আটক সেলিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের রমেজ আলীর ছেলে।

পরে জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ , দুর

1

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত?

2

চরফ্যাশনে বাড়ছে হামের সংক্রমণ, নয়জন ভর্তি

3

বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

4

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভি

5

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেপ্তা

6

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

7

সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

8

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রে

9

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নি

10

সৌদিতে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে যা আছে কনস্যুল

11

পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর

12

আবারও বন্ধ ইন্টারনেট, দিল্লিতে কী ঘটছে?

13

সংস্কার বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের পতনধ্বনি বাজবে: নাসীর

14

ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পি

15

নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতে

16

অস্ত্রের মুখেও থামেনি আন্দোলন, একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু

17

মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ

18

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিকা গ্রেপ্তার

19

ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন মোদি

20