আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাচার ছেলে নেই, ভাতিজারা কি সম্পত্তির উত্তরাধিকারী হবেন?

 

Brother IT Digital

চাচার কোনো পুত্রসন্তান না থাকলেই তার সম্পত্তির মালিকানা ভাতিজারা পাবেন, এমন ধারণা সঠিক নয়। ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী, ভাতিজারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলেই চাচার সম্পত্তির অংশীদার হতে পারেন। এ ক্ষেত্রে মৃত ব্যক্তির অন্য উত্তরাধিকারীদের উপস্থিতি এবং আত্মীয়তার নৈকট্য গুরুত্বপূর্ণ।

ইসলামী উত্তরাধিকার বিধানে ভাতিজারা ‘আসাবাহ’ বা অবশিষ্টভোগী উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হন। অর্থাৎ নির্ধারিত অংশের উত্তরাধিকারীদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, তা পাওয়ার অধিকার তাদের হতে পারে।

ইসলামী বিধান অনুযায়ী, মৃত ব্যক্তির ছেলে, ছেলের ছেলে, পিতা, দাদা কিংবা সহোদর ভাইয়ের মতো নিকটবর্তী পুরুষ উত্তরাধিকারী জীবিত থাকলে সাধারণত ভাতিজারা সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হন।

অন্যদিকে, এসব নিকটবর্তী উত্তরাধিকারী না থাকলে এবং ভাতিজাদের চেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত কোনো পুরুষ আসাবাহ জীবিত না থাকলে তারা অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন।

এ বিষয়ে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘নির্ধারিত অংশগুলো তাদের প্রাপকদের দিয়ে দাও। এরপর যা অবশিষ্ট থাকে, তা মৃত ব্যক্তির সবচেয়ে নিকটবর্তী পুরুষ আত্মীয়ের জন্য।’ (সহিহ বুখারি, হাদিস ৬৭৩২ ও ৬৭৩৭; সহিহ মুসলিম, হাদিস ১৬১৫)।

সুতরাং শুধু চাচার পুত্রসন্তান না থাকার কারণে ভাতিজারা তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন, এমনটি বলা যায় না। মৃত ব্যক্তির স্ত্রী, কন্যা, পিতা-মাতা, ভাই-বোনসহ অন্য উত্তরাধিকারীদের উপস্থিতি এবং তাদের সঙ্গে ভাতিজাদের আত্মীয়তার অবস্থান বিবেচনা করেই সম্পত্তির ভাগ নির্ধারণ করতে হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরা ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে

1

ভোলায় এসে পৌঁছালেন তথ্য মন্ত্রী পার্থ

2

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

3

ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা

4

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

5

বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ

6

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

7

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

8

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

9

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় করা মামলায় চার দিনের রিমান্ডে দু

10

দুর্গার সাজে রুমিন ফারহানা

11

পদ না পেয়ে ছাত্রদল নেতা নিজের গালে জুতাপেটা

12

যমুনার পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের চৌহালীতে নতুন করে ভাঙন, ১২০

13

টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার

14

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

15

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

16

তাসরিফের ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান ভাইরাল, শুরু হলো আইনি পদক্

17

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারে

18

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাং

19

সমাজকল্যাণ তহবিল থেকে ভোলায় ৩ জনকে চিকিৎসা সহায়তা

20