আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনের জাহানপুরে কাঠের ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবে মহিউদ্দিন খন্দকার

 

Brother IT Digital

চরফ্যাশনের জাহানপুরে কাঠের ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবে মহিউদ্দিন খন্দকার


চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে খাল পারাপারে দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হতো চরম ভোগান্তি। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে খালের ওপর একটি কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন খন্দকার।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খালটি পারাপারের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হতো এলাকাবাসীকে। বিশেষ করে মাদ্রাসায় যাতায়াতের সময় ছোট ছোট শিক্ষার্থীদের পড়তে হতো বিপাকে। অনেক সময় পারাপারের সময় বই-খাতাসহ খালে পড়ে যাওয়ার ঘটনাও ঘটত। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হতো।

এমন পরিস্থিতিতে স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে খালের ওপর একটি কাঠের ব্রিজ নির্মাণ করে দেন মহিউদ্দিন খন্দকার। ব্রিজটি নির্মাণের ফলে আপাতত খাল পারাপারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। জনদুর্ভোগ লাঘবে এমন উদ্যোগ নেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে মহিউদ্দিন খন্দকার বলেন, “আমি আমার অবস্থান থেকে সবসময় গ্রামবাসীর পাশে থাকার চেষ্টা করি। তবে এই কাঠের ব্রিজটি স্থায়ী সমাধান নয়। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত রাস্তাটি পাকা করার পাশাপাশি খালের ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।”

স্থানীয়দের দাবি, রাস্তাটি পাকা করা এবং খালের ওপর স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এলাকাবাসী। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদে ও নির্বিঘ্নে মাদ্রাসায় যাতায়াতের পথও সুগম হবে। তাই জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

1

স্কুল ফিডিংয়ে নিম্নমানের ডিম, যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ব

2

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত

3

৪ ঘণ্টা পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

4

কচুগাছ ও ময়লার স্তূপে বন্ধ পানি চলাচল, জলাবদ্ধতায় দুর্ভোগে

5

নবম পে-স্কেলের আলোচনায় ২০ গ্রেড, সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত

6

টঙ্গীতে থানার ভেতরেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

7

নামছে আরও ১০০ পিংক বাস

8

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

9

অনিয়মের অভিযোগে মানববন্ধন ভোলার ২৫ কোটি টাকার সেই সড়ক পরিদর

10

মঙ্গলবার থেকে চলবে ‘পিংক বাস’, যাবে যেসব রুটে

11

এবার মোদিকে পদ ছেড়ে দেওয়ার কথা বললেন সিজেপি প্রধান

12

মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ

13

ভোলা কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৬ শিক্ষার্থী

14

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

15

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

16

‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর চিন্তাভাবনা সরকারের নেই: স্বরা

17

নেপালে বন্যায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে যা জানাল রাষ্ট্রদূত

18

সেন্টমার্টিন ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

19

ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা

20