আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে দায়িত্বে অবহেলায় দুই শিক্ষককে শোকজ

 

Brother IT Digital

এম,জাকির মাতাব্বর, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের দুলারহাটে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে ওই দুই শিক্ষককে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন,  দুলারহাট থানার মুজিবনগর এলাকার ১৮৭ নম্বর ধলাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম ও মো. এনামুল এহসান।

নোটিশ সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য বিদ্যালয়টিতে গেলে ওই দুই শিক্ষককে অননুমোদিতভাবে অনুপস্থিত দেখতে পান। পরে বিষয়টি লিখিতভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এদিকে বিদ্যালয় পরিদর্শনের সময় হাজিরা খাতায় ওই দুই শিক্ষকের অনুপস্থিতির তথ্য পাওয়া যায় বলে জানা গেছে। ওই সময় বিদ্যালয়ে মাত্র পাঁচজন শিক্ষার্থী উপস্থিত ছিল। এছাড়া একজন শিক্ষককে অফিসকক্ষ ঝাড়ু দিতে দেখা গেলেও অন্য শিক্ষকদের উপস্থিতি পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সরকারি কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে বিধি অনুযায়ী দুই শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ

1

বিদ্যুতের ক্যাপাসিটি বিল দুই বছর দেবেন না, জনগণ সঙ্গে থাকবে

2

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার

3

আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা

4

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

5

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

6

বোরহানউদ্দিনে চোখ উপরে পেলে যুবককে নির্যাতন, গ্রেফতার ১

7

বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

8

জামায়াত আমিরের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যের জবাব দিলেন শাহ

9

চরমানিকায় চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন ফরাজির গণসংযোগ

10

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চাইল দুদক

11

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আট

12

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই কর

13

মাদকের টাকা জোগাড়ে সন্তানকে বিক্রির চেষ্টা, ৯৯৯-এ খবর পেয়ে উ

14

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

15

পেরুতে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

16

বার্গার খেয়ে পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

17

ওমানে অবৈধ বিদেশী কর্মীদের জন্য বড় সুখবর

18

১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

19

বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক

20