আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার ১৬৮ নং দক্ষিন চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্তার হোসনের দায়ের করা মামলায় প্রধান শিক্ষকসহ ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. আফজাল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যাক্তিরা হলেন, ১৬৮ নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ(৪৫), মো. হামিম দেওয়ান (২৫) ও মো. রাশেদ খান (৪০)।

আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গত ২৭ জুন প্রধান শিক্ষকসহ অভিযুক্তরা স্কুলের অফিস কক্ষ থেকে আক্তার হোসেনকে টেনে হিঁচড়ে বিদ্যালয়ের মাঠে নিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে এঘটনায় গত ২ জুলাই সহকারী শিক্ষক আক্তার হোসেন বাদী হয়ে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষকসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে, আদালতে হাজিরা দিতে এসে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমামলায় আসামি করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক

1

জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা

2

দুপুরের মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি শঙ্কা

3

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানা

4

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

5

ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি

6

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

7

অবহেলায় নষ্ট হচ্ছে মামলার আলামত ৩৫ হাজারের বেশি গাড়ি

8

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

9

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার স্থগিত

10

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমা

11

ভোলায় নূরে আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

12

বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ সিগারেট জব্দ

13

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

14

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

15

সৌরবিদ্যুতে চার্জ হবে ব্যাটারিচালিত রিকশা, লাগবে নিবন্ধন

16

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বি

17

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?

18

বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

19

খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্ব

20