আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্বশুর-শাশুড়িকে পিতা-মাতা সাজিয়ে এনআইডি তৈরি, নিরব পৌর প্রশাসক

 

Brother IT Digital

বান্দরবনে শ্বশুর-শাশুড়িকে পিতামাতা সাজিয়ে ভুয়া জন্ম নিবন্ধন ও এনআইডি তৈরি করে পার্বত্য এলাকার জমি কেনার অভিযোগ উঠেছে কামরুল হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

পার্বত্য এলাকার আইন অনুযায়ী, জমি কিনতে হলে আগে থেকেই তার বা তার ওয়ারিশদের নামে পার্বত্য এলাকায় জমি থাকতে হবে। এছাড়াও এই আইন অনুযায়ী জেলার বাহিরের কারোর জন্য জমি কেনার সুযোগ থাকবে না।

অদৃশ্য শক্তির প্রভাবকে কাজে লাগিয়ে অভিযুক্ত কামরুল হাসান তার জন্ম নিবন্ধন ও এনআইডি তৈরি করেন। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। তবে বান্দরবনে বিয়ে করে শ্বশুর-শাশুড়িকে পিতামাতা সাজিয়ে এসব গুরুত্বপূর্ণ কাগজপত্র তৈরি করেন। এসব কাগজপত্র ব্যবহার করে তিনি জমি কেনা শুরু করেন এবং ইতোমধ্যে বেশ কিছু জমি তার নামে রেজিস্ট্রি হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে ২০২৩ সালে জানাজানি হওয়ার পর সত্যতা পেয়েছিলেন তৎকালীন পৌরসভার মেয়র ইসলাম বেবি। তবে ২০২৩ সালেই তিনি মারা যাওয়ার পর বর্তমান পৌর প্রশাসক হিসেবে দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ধারা ১৫(ক) মোতাবেক রেজিস্টার জেনারেল কার্যালয় থেকে কামরুল হাসানের ইস্যুকৃত জন্মসনদটি আইনসিদ্ধ না হওয়ায় এটি বাতিলযোগ্য।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, অবৈধ উপায়ে এবং ভুল তথ্যের দিয়ে জন্মনিবন্ধন ও এনআইডি করা দেশের প্রচলিত আইনে অপরাধ হিসেবে গণ্য হওয়া সত্ত্বেও এই অপরাধের বিচার না করে উল্টো প্রশাসন তাদের পক্ষ নেওয়া মানে হচ্ছে তাদেরকে অবৈধ কাজে উৎসাহিত করা।

বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত কামরুল হাসান বলেন, আমার শ্বশুর-শাশুড়ি ১০ থেকে ১২ বছর আগে আমাকে দত্তক নিয়েছিল। সেই সূত্রে তাদেরকে বাবা হিসেবে আমি আমার জন্ম নিবন্ধন ও এনআইডি তৈরি করেছি।

বান্দরবান পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক বলেন, বিষয়টা এখনও প্রক্রিয়াধীন রয়েছে। রেজিস্টার জেনারেল কার্যালয় থেকে নির্দেশনা দিয়ে যে চিঠি দেওয়া হয়েছে তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা রেজিস্টার জেনারেলের কাছে আবারও চিঠি লিখেছি। বিষয়টি আরও ক্লিয়ার হওয়া দরকার। আমরা চাইলেই তো জন্মনিবন্ধন বাতিল করতে পারিনা।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সালাহউদ্দিন আহমদ, গ্রেট জব!...বিএনপি জোস কাজ করছে’— ‍সালমান

1

আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী

2

মনপুরায় দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

3

বৈরী আবহাওয়ার দিনে এইচএসসিতে অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরীক্ষা

4

কফি খাওয়ার কথা বলে ৩০০ ফিটে নিয়ে গিয়ে নায়িকাকে মারধর

5

২০ লাখ টাকা জামানতবিহীন ঋণ পাচ্ছেন যেসব তরুণ উদ্যোক্তা

6

শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

7

‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হা

8

পিআইসিইউতে ডাক্তার নেই, বিল ২ লাখ; শিশুর মৃত্যুর পর স্বজনের

9

সীমান্ত নয়, কেরানীগঞ্জেই ইয়াবা কারখানা; মূলহোতাসহ গ্রেপ্তার

10

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, বিল যাচ্ছে সংসদে

11

মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

12

নিষেধাজ্ঞার আগে রুপালি ইলিশের ঝাঁক, মনপুরার জেলেদের কপালে চি

13

ভোলায় প্রথম নৌযান শুমারির প্রস্তুতি, অনুষ্ঠিত হলো সেমিনার

14

লালমোহনে চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো একতা জেনারেল

15

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

16

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৭৯ শিক্ষার্থী

17

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

18

কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’ -যা বলল কারা কর

19

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

20