আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্টুডিও হামলায় কতখানি ক্ষয়ক্ষতি হলো সালমানের?

 

Brother IT Digital

ঘটনার সময় ঢাকার বাইরে ছিলেন কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির। স্টুডিওতে হামলার খবর পাওয়ার পর দ্রুত ঢাকায় ফিরে সরাসরি ঘটনাস্থলে যান তিনি।

সেখানে গিয়ে নিজের দীর্ঘদিনের কাজের জায়গার ক্ষতিগ্রস্ত চেহারা দেখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে স্টুডিওর বর্তমান পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন।

শনিবার রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমানের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

প্রথম দিকে দলীয় পরিচয়ে চাঁদা চাওয়া এবং তাতে রাজি না হওয়ায় হামলার অভিযোগের কথা সামনে এলেও পরে সালমান নিজেই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দেন।

রোববার সকালে সাংবাদিকদের তিনি জানান, তাকে সরাসরি কেউ চাঁদা দাবি করেনি। পুলিশ ও অন্যদের কাছ থেকে তিনি এ বিষয়ে জানতে পেরেছেন।

স্টুডিওতে ঢুকে দেখা যায়, বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন। ভেঙে গেছে কাঁচের দরজা-জানালা, এলোমেলো হয়ে আছে আসবাব ও সোফা।

মেঝেতে পড়ে রয়েছে কাগজপত্র, ফোম ও বিভিন্ন সরঞ্জাম। বাদ্যযন্ত্রের পাশাপাশি স্টুডিওতে পাওয়া গেছে ইউটিউবের গোল্ডেন প্লে বাটনও।

ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনই প্রকাশ করতে চাননি সালমান। তার ভাষ্য, স্টুডিওতে ৩০ থেকে ৪০ জন ক্লায়েন্টের কাজের সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ তথ্য ছিল।

সেসবের ক্ষয়ক্ষতি হিসাব করলে মোট ক্ষতির পরিমাণ বড় হতে পারে। তবে আইনি বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত নির্দিষ্ট অঙ্ক জানাবেন না বলে জানান তিনি।

ঘটনার পরও কাজ থামিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই সালমানের। স্টুডিও ক্ষতিগ্রস্ত হলেও সৃজনশীল কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

1

কল সাইট, ভুয়া নিয়োগপত্র: ব্র্যাক স্কুলে চাকরির নামে প্রতার

2

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

3

ভোলায় এক মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী

4

কলেরা টিকার দ্বিতীয় ডোজ কবে, যেভাবে নিবন্ধন

5

সীমান্ত নয়, কেরানীগঞ্জেই ইয়াবা কারখানা; মূলহোতাসহ গ্রেপ্তার

6

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, অর্ধলক্ষাধিক মান

7

মনপুরায় মা ইলিশ শিকারে ৪ জেলের জরিমানা, জাল-ইলিশ ধ্বংস

8

দ্য প্রিন্টের প্রতিবেদন: ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত

9

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া উক্তি প্রকাশ করলেন রুমিন ফারহান

10

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

11

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

12

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গে

13

সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উ

14

ভোলার লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

15

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

16

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

17

লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জন আটক

18

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

19

৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার

20