আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে ডাকাতি মামলায় ৩ আসামি গ্রেপ্তার

 

Brother IT Digital

নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলার লালমোহনে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির সময় লুণ্ঠিত স্বর্ণের কানের রিং ও কানের দুল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই রাত প্রায় ৮টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া নৌকাবাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন মহাসড়কে এক নারী যাত্রীকে বহনকারী একটি বোরাক গাড়ির গতিরোধ করে সংঘবদ্ধ ডাকাতদল। পরে অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন, শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দিয়ে ওই নারীর কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের দুই জোড়া স্বর্ণালঙ্কার এবং নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে লালমোহন থানায় মামলা (নং-৩৩, জিআর-১৮২/২৬) দায়ের করা হয়। মামলাটি পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় রুজু করা হয়েছে।

মামলা দায়েরের পর ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)-এর তত্ত্বাবধানে এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একাধিক পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গত ৩০ জুলাই পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তিন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

মো. শাহাদৎ হোসেন (২৪), পিতা: মো. পলাশ মৃধা, গজারিয়া ৬ নম্বর ওয়ার্ড।

মো. নাঈম (২৪), পিতা: মো. মিলন পাটওয়ারী, পশ্চিম চরউমেদ ৭ নম্বর ওয়ার্ড।

জুবায়ের (২১), পিতা: মো. জুয়েল স্বর্ণকার, গজারিয়া ৬ নম্বর ওয়ার্ড, লালমোহন, ভোলা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য ও তাদের দেখানো স্থান থেকে লুণ্ঠিত এক জোড়া স্বর্ণের কানের রিং এবং এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যাকেটজাত খাদ্যে লবণ-চিনি-ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখের দ

1

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

2

এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে?

3

১০০ গুণী শিক্ষককে দেয়া হবে সম্মাননা: মাহদী আমিন

4

মাদ্রাসা থেকে পালানোর সময় ছয়তলার কার্নিশে আটকে পড়ল ছাত্রী

5

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

6

ভোলার মেঘনায় নৌকাডুবি, দুই জেলেকে জীবিত উদ্ধার

7

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

8

আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

9

ভোলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি শশীভূষণ থানার ফিরোজ আহমেদ

10

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

11

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ সনদ বাতিল

12

বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ

13

দক্ষিণ আইচায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

14

পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা

15

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

16

‘সালাহউদ্দিন আহমদ, গ্রেট জব!...বিএনপি জোস কাজ করছে’— ‍সালমান

17

ড্রিংকস করে অসুস্থ হয়ে পড়েন সেই তরুণী, অতঃপর

18

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ:

19

চর আইচা বিদ্যালয়ে জুলাই শহীদ স্মরণসভা আয়োজন নিয়ে প্রশ্ন

20