আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপন করবে সরকার: ববি হাজ্জাজ

 

Brother IT Digital

চ্যানেল ভোলা:  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী প্রজন্ম গড়ে তুলতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে গণিত ল্যাব (ম্যাথ ল্যাব) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুলে (বাড্ডা) গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যেই প্রাথমিক
বিদ্যালয়গুলোতে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে গণিত ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভিশনের আলোকে আমরা এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে। গণিত ল্যাব সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ববি হাজ্জাজ আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতাভিত্তিক এবং প্রযুক্তিবান্ধব করে তুলবে এবং স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রু

1

দুই হত্যাচেষ্টা মামলায় ভোলার সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দ

2

ভোলায় বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল শিশুর

3

বাংলাদেশে সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল ফেসবুক; ব্যবহারকারীরা

4

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্

5

আপনার অজান্তেই বিক্রি হচ্ছে কললিস্ট-লোকেশন-এনআইডি

6

ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু, পাবেন যারা

7

একটি ফোনকলেই আইনি জটিলতায় ১৪ বছরের সংসার

8

চরফ্যাশনে নজরুল বর্ষ উদযাপন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

9

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদকে বিসিআরএসের অভিনন্দন

10

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত

11

মনপুরায় মসজিদের ভেতর শিক্ষককে মারধরের অভিযোগ

12

এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে: শিক্ষামন্ত্রী

13

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

14

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার

15

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবারও

16

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্

17

চার বছরের মেয়েকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দ

18

শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআ

19

সাইবার সিকিউরিটি আইন যুগোপযোগী করা হবে: শামা ওবায়েদ

20