আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমি লিখে না দেয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিলো একমাত্র ছেলে

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : জামালপুরের সরিষাবাড়ীতে জমি লিখে না দেয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেয়ায় অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। গতকাল রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। আজ সোমবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েলে তৈরি হয় আলোচনা-সমালোচনা।

স্থানীয় সুত্রে জানা যায়, সরিষাবাড়ি উপজেলার গেন্দারপাড়া গ্রামের মোজাম্মেল হক গুঠু তালুকদার ছয় বছর আগে মারা গেছেন। মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম (৬৫) ওই এলাকায় স্বামীর বাড়িতে একাই বসবাস করেন। তার একমাত্র ছেলে সন্তান রাশেদুল ইসলাম জাকির নিজের বাড়িতে থাকেন না। তিনি পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় শশুর বাড়ীতে স্ত্রীকে নিয়ে বাস করেন। বৃদ্ধা রাশেদা বেগমের বাবার বাড়ী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের বাঁশনিওগী গ্রামে। তিনি তার বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে ওয়ারিশ মুলে ৫৬ শতাংশ জমির মালিকানা পান। পরে পারিবারিক ভাবে ৮ লাখ টাকার বিনিময়ে ওয়ারিশের ৫৬ শতাংশ জমি ভাইদের লিখে দেন। পরবর্তীতে সেই ৮ লাখ টাকা দিয়ে নিজের নামে জমি কিনে নেন। কিন্তু ছেলে রাশেদুল ইসলাম জাকিরের সাথে আলোচনা না করে জমির প্রকৃত দামের তুলনায় কম টাকার বিনিময়ে ভাইদের জমি লিখে দেয়ায় বিভিন্ন সময়ে মা ও ছেলের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিলো।

পরবর্তীতে মায়ের জমি নিজের নামে লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ ও হত্যা করাসহ বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছিলো ছেলে। বিষয়টি নিয়ে রাশেদা বেগম এর আগেও সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এ নিয়ে পরে এক পর্যায়ে গেন্দারপাড়া গ্রামের বাড়ি তালা দিয়ে নিজের স্ত্রীকে নিয়ে মধুপুরে শশুর বাড়ীতে চলে যায় রাশেদুল ইসলাম। রাশেদা বেগম গেন্দারপাড়া স্বামীর বাড়িতে আসলে স্থানীয়রা গেটের তালা ভেঙ্গে তাকে ঘরে ঢুকিয়ে দেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোন সুরাহা হয়নি। পরে গতকাল রোববার সকাল থেকে আবারও শালিস শুরু হলে জমি লিখে দেয়ার জন্য মাকে চাপ দেয় রাশেদুল ইসলাম জাকির। এতে রাশেদা বেগম রাজী না হওয়ায় কৌশলে মৌখিক ও মানসিক নির্যাতন করে মাকে বাড়ি থেকে বের করে দেয় ছেলে। পরবর্তীতে রাশেদা বেগমের ভাইয়েরা এসে তাকে বাবার বাড়িতে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বৃদ্ধা রাশেদা বেগম হাতে কোরআান শরীফ নিয়ে তার স্বামীর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছেন। তার ভাইয়েরা ও অন্যান্য স্বজন তাকে ইজিবাইকে করে তুলে নিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে রাশেদা বেগম বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে আমাকে সম্পত্তি লিখে দেয়ার জন্য নানা ভাবে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছিলো। সম্পত্তি লিখে না দেয়ার কারনে আমাকে আমার স্বামীর বাড়ীতে যেতে দেয় না। আমি গেলে আত্মহত্যা করে আমাকে ফাঁসিয়ে দিবে বলেও হুমকি দেয়। গতকাল দুপুরে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বিষয়টি আমার ভাইদের জানালে তারা এসে আমাকে নিয়ে যায়।

বক্তব্য নিতে অভিযুক্ত ছেলে রাশেদুল ইসলাম জাকিরের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। তবে বিষয়টি খোঁজ নেব।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় গাছের চাপায় প্রাণ হারালেন যুবক

1

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ

2

মনপুরায় প্লাবিত নিম্নাঞ্চল, ১০ হাজার মানুষ পানিবন্দী

3

প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে যত টাকা করে পাবে

4

সংকট না থাকলেও বাড়তি দামে এলপিজি, তাতেও মিলছে না সিলিন্ডার

5

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

6

গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলে

7

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অভ

8

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

9

নৌ পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় মাতলামি

10

ভোলায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

11

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

12

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

13

মনপুরায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

14

বিকল ৪ টিউবওয়েল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ

15

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

16

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

17

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক

18

রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা

19

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত

20