আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জানি না

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ‘সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।’ শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল হামলার অভিযোগে আটক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিনের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

হামলায় আহত হন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ। পরে অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আওলালপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিন রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন।

এ সময় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

হামলার বিষয়ে জানতে চাইলে বিএম জসিম উদ্দিন সুস্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।

আহত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ দাবি করেন, অভিযুক্ত শিক্ষকের বিভিন্ন অনিয়ম নিয়ে তিনি একাধিকবার সতর্ক করেছিলেন এবং জবাবদিহির আওতায় আনার চেষ্টা করেছিলেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, সহকর্মীরা দ্রুত এগিয়ে না এলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। বর্তমানে আমি থানায় রয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবচেয়ে কম জিপিএ- ৫ এর হার বরিশাল বোর্ডে

1

সুগন্ধি চালের রপ্তানি অনুমোদন কমাবে সরকার

2

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্

3

ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান শিক্ষকসহ গ্র

4

বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

5

ভোলায় তিন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৩০ হাজার টাকার চেক হস

6

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ‘ভুয়া’ স্লোগান অত্যন্ত দুঃখ

7

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: সম

8

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে দুই প্রশ্ন ঢাকার

9

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বায়েক অফিসে অগ্নিকাণ্ড

10

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ৯৯ হাজার কোটি টাকা

11

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

12

বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাং

13

বসতঘরের পেছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার, আটক ১

14

খাল খনন করেও বাঁচালেন কোটি টাকা, আলোচনায় ইউএনও

15

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

16

পরীক্ষার ৫ মিনিট আগে বাতিলের ঘোষণা, প্রশ্ন ফাঁস নিয়ে সরব হা

17

ভুলে নিজেদের সেনাঘাঁটির গোপন ছবি প্রকাশ করে দিল ইসরায়েল!

18

ভারতের বিদ্যুৎ কিনতে এবার দিতে হবে ‘সেটেলমেন্ট চার্জ’

19

জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

20