আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

 

Brother IT Digital

মো. শিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের শশীভূষণে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ বাদশা (২৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে শশীভূষণ বাজারের উত্তর পাশে চরফ্যাশন-দক্ষিণ আইচা মহাসড়কে এ ঘটনা ঘটে। 

বাদশা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর কলমি ইউনিয়নের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিকশার চালক ছিলেন। 

জানা গেছে, শুক্রবার সকালে বাজার থেকে বাড়ির উদ্দেশ্য সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন বাদশা। হঠাৎ চরফ্যাশন থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতিতে সিএনজি চালিত অটোরিকশা বাদশাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এদিকে এ মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। 

স্থানীয়রা জানান, মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, আইন প্রয়োগ জোরদার এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা ৬ লেন মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে

1

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা

2

সময়মতো শিক্ষক বদলি করতে পারেনি চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্

3

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

4

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এ

5

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

6

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

7

ছাত্রদলকে ইসরায়েলের সঙ্গে তুলনা করলেন সাদিক কায়েম

8

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

9

তিনদিনে রেমিট্যান্স এল ২৫৩৩ কোটি টাকা

10

ভোলা সদর উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সজল কুমার

11

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৫৪

12

জামায়াত অপরাধী পাপ মুক্তকরণ টিকিট চালু করেছে

13

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

14

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

15

ফ্রান্সজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০০

16

ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগ করা কে এই সুমাইয়া?

17

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল ও এমআই সেন্টারের উদ্বোধন

18

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

19

নিষেধাজ্ঞার আগে রুপালি ইলিশের ঝাঁক, মনপুরার জেলেদের কপালে চি

20