আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৌলতখানে ৬ মাদকসেবী আটক

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫ মাদকসেবী ও ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

শনিবার (১৮ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডোপ টেস্ট করানো হলে গাঁজা সেবনের প্রমাণ মেলে।

এদিকে, একই দিন কোস্টগার্ডের পৃথক অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আটক মাদকসেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

1

স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি

2

জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না: নাহিদ ইস

3

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

4

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

5

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, সবার সামনে মাথা

6

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

7

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে

8

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

9

মাদক থেকে দেশকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারু

10

দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস

11

দুই হত্যাচেষ্টা মামলায় ভোলার সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দ

12

ভোলাসহ প্রশাসনে বড় পরিবর্তন: ২৭ উপসচিব গেলেন ২৭ জেলায়

13

সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: প্রতিমন্

14

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

15

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

16

রাষ্ট্র ও সমাজের উন্নয়নে তরুণদের যুক্ত করার বিকল্প নেই: রিজভ

17

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

18

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

19

আমদানি কমেছে ২৫%, ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

20