আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্লাসরুমের শিক্ষক থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল

 

Brother IT Digital

দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো রাজপথের মিছিলে, কখনো আন্দোলনের মঞ্চে দলের দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্দোলন-সংগ্রাম, কারাবরণ আর নানা রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে এবার তাঁর সামনে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব। বাংলাদের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল। দীর্ঘ এই রাজনৈতিক পথচলা মোটেও সহজ ছিলনা তার জীবনে।

উত্তরের জেলা ঠাকুরগাঁও থেকে উঠে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রজীবন থেকেই। এরপর দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত। ছাত্র রাজনীতি থেকে শুরু করে শিক্ষকতা, এরপর পৌরমেয়র থেকে জাতীয় রাজনীতির মূলধারায় নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তিনি। বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে দলটির কঠিনতম সময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই রাজনৈতিক নেতা

দলের কঠিন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সক্রিয় ছিলেন রাজপথের আন্দোলনে, নেতৃত্ব দিয়েছেন মিছিল আর সমাবেশে। রাজনৈতিক জীবনে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণও করতে হয়েছে তাঁকে। বিরোধী দলের রাজনীতিতে একাধিক বার হামলা-মামলার শিকার হয়ে দফায় দফায় কারাদণ্ড এবং রাজপথের নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে মির্জা ফখরুলের দিনগুলো। তবুও হাল ছারেননি তিনি। দলের দুঃসময়ে বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর দলীয় নেতা কর্মীদের সংগঠিত রাখা এবং রাজপথে আন্দোলন টিকিয়ে রাখতে তার ভূমিকা ছিল অন্যতম। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মির্জা ফখরুল পরিচিত একজন স্বচ্ছ মার্জিত ভদ্র রাজনীতিবিদ হিসেবে।

তবে দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় এসেছে এক আবেগঘন মুহূর্তও। রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পাওয়ার পর বিএনপির মহাসচিব ও দলীয় পদ থেকে সরে দাঁড়াতে হয় মির্জা ফখরুলকে। দীর্ঘ দিনের প্রিয় সংগঠন থেকে বিদায় নেওয়ার সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া তার শেষ বক্তব্যে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। দীর্ঘদিনের সংগ্রাম, সহযোদ্ধাদের ত্যাগ এবং প্রিয় দলের প্রতি ভালোবাসার স্মৃতিচারণ করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

এবার সেই দীর্ঘ পথচলার নতুন অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, ত্যাগ, সংগ্রাম ও স্বচ্ছ রাজনৈতিক পথ পেড়িয়ে মির্জা ফখরুলের সামনে এখন নতুন দায়িত্ব। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ টি ভোট পেয়ে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজনীতির মাঠের পরিচয় পেরিয়ে এবার রাষ্ট্রের অভিভাবক মির্জা ফখরুল। সংবিধান রক্ষা, রাষ্ট্রীয় দায়িত্ব পালন এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করবেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরণ করতে অপেক্ষায় এখন বঙ্গভবন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

1

ভোলায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ১

2

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হা

3

রাতে খাটের নিচে লুকিয়ে ছিল ১৬ ফুটের অজগর

4

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন

5

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন ও ভোলা-বরিশাল সেতুর দাবিতে দক্ষ

6

চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ

7

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

8

জামায়াত আমিরের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যের জবাব দিলেন শাহ

9

মৃত্যুর আগে ফেসবুক পোস্ট ‘আত্মমর্যাদায় আঘাত করলে-আমি নিঃশব্

10

১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদ

11

ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনা, যা বললেন ইশরাক

12

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ

13

সাইবার বুলিংয়ের শিকার চিকিৎসক-সাংবাদিক, অধরা অপরাধীরা

14

বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, বালিচাপা মরদ

15

বোরহানউদ্দিনে হকিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠ

16

চরফ্যাশনে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

17

সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, মানুষের প্রত্যাশা কতটা পূরণ হল

18

ফেসবুকে পোস্ট করে নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

19

ঢাকার হত্যা মামলার দুই আসামি ভোলায় গ্রেফতার

20