আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

 

Brother IT Digital

মো. রাকিব, দৌলতখান: ভোলার দৌলতখান উপজেলার একটি পুকুর থেকে মো. ফয়েজ উদ্দিন (২৬) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরখলিফা মাদ্রাসা সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফয়েজ উদ্দিন দক্ষিণ জয়নগর এলাকার মৃত সফিজল হকের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা যায়, চরখলিফা মাদ্রাসা সংলগ্ন সাবেক ভোলা-২ আসনের এমপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. শহীদুল্লাহ তালুকদারের বাড়ির পুকুরে ফয়েজের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা দৌলতখান থানা পুলিশকে খবর দেন।

পরিবার ও স্থানীয়রা জানান, ফয়েজ মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে চলে যেতেন। এর আগেও কয়েকবার পানিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করেছিলেন।

নিহতের ভাই আব্দুল আজিজ নীরব জানান, প্রায় ৫-৬ দিন আগে ফয়েজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজেও পাননি। এর আগেও তিনি বাড়ি থেকে বের হয়ে ৬-৭ দিন পর ফিরে আসতেন।

পরিবারের ধারণা, মানসিক প্রতিবন্ধী হওয়ায় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে ফয়েজের মৃত্যু হতে পারে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা

1

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে

2

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

3

ভোলার মেঘনায় নৌকাডুবি, দুই জেলেকে জীবিত উদ্ধার

4

স্পিকারের নির্দেশে রিফুজি পাড়ার সড়ক পরিদর্শন

5

হাসিনাকে ফেরতসহ যে শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

6

কলেরা টিকার দ্বিতীয় ডোজ কবে, যেভাবে নিবন্ধন

7

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপন করব

8

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা চাইলেন তরুণ

9

মৃত্যুর আগে ফেসবুক পোস্ট ‘আত্মমর্যাদায় আঘাত করলে-আমি নিঃশব্

10

১৮৩৭ টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়

11

ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

12

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

13

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

14

রাষ্ট্রপতির বেতন ১ লাখ ২০ হাজার, সঙ্গে যেসব রাষ্ট্রীয় সুবিধা

15

বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ

16

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, প্রজ্ঞাপন কী ব

18

লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জন আটক

19

আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মু

20