আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার দৌলতখানে কারখানা ও গোডাউনে পলিথিন জব্দ

 

Brother IT Digital

নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলার দৌলতখানে একটি কারখানা ও একটি গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ১ হাজার ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ৩টার দিকে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইজ ভোলার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, অভিযানে জব্দ করা নিষিদ্ধ পলিথিন ও কাঁচামালের বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৫৪ হাজার টাকা। এ সময় অবৈধ পলিথিন উৎপাদনের অভিযোগে মো. শাহাবুদ্দীন (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে দৌলতখানের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার পর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে জব্দকৃত পলিথিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিডনি রোগীদের জন্য বড় সুখবর

1

রামগতি ও বোরহানউদ্দিনে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

2

সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর

3

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

4

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরক

5

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি

6

গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মোমবাতি মিছিল

7

বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের মুক্তির দাব

8

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযান, নিষিদ্ধ পণ্য জব্দ ও ব্য

9

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

10

চ্যানেল ভোলার সংবাদে সাড়া, পানিবন্দি ৬০ পরিবারের পাশে কোস্ট

11

ক্লাস চলছিল, টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন শিক্ষিকা

12

১৫ টাকায় চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

13

ভোলার ইলিশায় জমি নিয়ে দুই ভাইয়ের দ্ব'ন্ধ, ধান রোপণ করে মার খ

14

মহারাষ্ট্রে হোটেলে দেহব্যবসার সন্ধান, উদ্ধার টেলিভিশন অভিনেত

15

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম

16

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

17

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ

18

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

19

বোরহানউদ্দিনে মেঘনা নদীর তীরে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ

20