আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে মুরগির খামারে ঢোকার অভিযোগে শতাধিক বন্য পাখি হত্যা

 

Brother IT Digital

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার একটি মুরগির খামারে প্রবেশের অভিযোগে শতাধিক বন্য পাখি হত্যার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, উপজেলার রামগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌমুনী বাজার-সংলগ্ন জামাল হাওলাদারের মুরগির খামারে ঢুকে পড়ায় শতাধিক বন্য পাখিকে হত্যা করে পাশের পানিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে মনজু নামে এক যুবক হাতে মৃত পাখিগুলো তুলে ধরে ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ এবং চরম অমানবিক বলে মন্তব্য করেছেন।

স্থানীয়দের দাবি, খাদ্যের সন্ধানে আসা নিরীহ বন্য পাখিগুলোকে এভাবে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত জামাল হাওলাদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার

1

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধা

2

চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

3

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

4

ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর

5

আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্

6

আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

7

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

8

আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বৃদ্ধির শ

9

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

10

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

11

১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজ

12

ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালকদের সতর্ক করলো বিআরটিএ

13

ভোলায় তিন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৩০ হাজার টাকার চেক হস

14

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

15

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা হাসিনার!

16

দৌলতখানে ৬ মাদকসেবী আটক

17

পারমাণবিক শক্তি দ্রুত বাড়ানোর ঘোষণা কিম জং উনের

18

ভোলায় ১১৮ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠ

19

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

20