আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

 

Brother IT Digital

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে যৌথ অভিযানে ১৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাসেরহাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব আটক প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৩০ কেজি মা ইলিশ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন—কালাম, রুবেল, শামিম, বিক্রম, আলিফ, শামিম, সুজন, নুরনবী, ছালাউদ্দিন, ইমন, শাকিব, আলমগীর, মনির, মোছলেহউদ্দিন, রবিন, আজমেরী, রহিম, হেলাল ও আকতার। তাঁদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন, চরফৈজুদ্দিন ও দাসেরহাট এলাকায়।

এ বিষয়ে সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, অভিযানে ১৯ জেলেকে আটক করে জরিমানা আদায়ের পর ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা মা ইলিশ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

1

বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

2

দক্ষিণ আইচায় ধানের বাম্পার ফলন, বাজারদর কমে বিপাকে কৃষক

3

চরফ্যাশনে নিখোঁজ আহাদকে খুঁজছে পরিবার, দুই মাসেও মেলেনি সন্ধ

4

সরকারের নতুন উদ্যোগ: ৩ জাহাজে হবে ভাসমান হাসপাতাল

5

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

6

ভোলার মেঘনায় নিখোঁজ হওয়া দুই বন্ধুর খোঁজ ২০ ঘণ্টায়ও মেলেনি

7

প্রধানমন্ত্রীর আস্থাই সবচেয়ে বড়, নতুন দায়িত্ব পেয়ে হুমায়ুন ক

8

ভোলায় মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

9

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, এইচএসসি পাশেই আবেদন

10

মনপুরায় বাজার উন্মুক্ত, তবুও কমেনি নিত্যপণ্যের দাম

11

মাটির নিচে বিপুল গ্যাস, উপরে শিল্পায়নের হাহাকার: সম্ভাবনার খ

12

ইভার টানে চীন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

13

৪১ দেশে এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর

14

নাশকতা করার মতো সক্ষমতা নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

15

মনপুরায় বসতঘরে হামলা, গর্ভবতীসহ কয়েকজনকে মারধরের অভিযোগ

16

সংসদ ভবনে ঢুকছে বৃষ্টির পানি, বড় দুর্ঘটনার আশঙ্কা

17

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আ

18

দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান প্রধানমন

19

লালমোহনে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

20