আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্যাকেটজাত খাদ্যে লবণ-চিনি-ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখের দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি

 

Brother IT Digital

ভোলা প্রতিনিধি: জেলা ও উপজেলা পর্যায়ে উৎপাদিত অধিকাংশ প্যাকেটজাত খাদ্যের মোড়কে উপাদানের বিস্তারিত বর্ণনা দেওয়া হয় না। ফলে এসব খাদ্যপণ্য গ্রহণ কতটা নিরাপদ, তা জানতে পারছেন না ভোক্তারা। প্যাকেটজাত খাদ্যে লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটসহ অন্যান্য উপাদানের পরিমাণ উল্লেখ করে স্বাস্থ্য সতর্কবাণী চালুর দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাই রাইট’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাই রাইট ভোলার নির্বাহী প্রধান শেখ ফরিদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সুলাইমান, অ্যাডভোকেট সালাউদ্দিন প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমন, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মঞ্জুর আলম, ভোলা মিডিয়া ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিয়ান আরিফ, ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংবাদিক গোলাম কিবরিয়া, ইয়ামিন, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম সানি, স্বেচ্ছাসেবক দলের নেতা এছাক ফরাজীসহ অনেকে।

বক্তারা বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যপণ্যে এসব উপাদানের পরিমাণ সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

তারা বলেন, খাদ্যপণ্যের মোড়কে লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটসহ গুরুত্বপূর্ণ উপাদানের পরিমাণ সহজে বোঝা যায়—এমন স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করা জরুরি। এতে ভোক্তারা খাদ্যপণ্য কেনা ও গ্রহণের ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।

বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তাদের সচেতন করার পাশাপাশি খাদ্যপণ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে প্যাকেটজাত খাদ্যের মোড়কে উপাদানের সঠিক তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষকের উপর হামলা,

1

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চা

2

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

4

লালমোহনে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, দুই দিনে কামড়ে আহত ২০

5

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

6

ছাত্রদল ও পতিত স্বৈরাচারের দোসররা ছাত্রশিবিরকে জড়িয়ে রাজনৈতি

7

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

9

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দ

10

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

11

সাইবার সিকিউরিটি আইন যুগোপযোগী করা হবে: শামা ওবায়েদ

12

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চ

13

বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের

14

মার্কিন প্রযুক্তি জায়ান্টের সঙ্গে বৈঠক, সিলিকন ভ্যালিতে বাংল

15

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চ নয়, সরকারকে সময় দিন: আবদুস

16

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

17

ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূ'ক্তির অভিযো

18

ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

19

তজুমদ্দিনে ১ কোটি ৩১ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের

20