আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

 

Brother IT Digital

আজ রাতের আকাশে দেখা মিলতে পারে বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্যের। ১২ আগস্ট রাত পেরিয়ে ১৩ আগস্ট ভোর পর্যন্ত সক্রিয় থাকবে বিখ্যাত পার্সিড উল্কাবৃষ্টি। এ বছর অমাবস্যার কারণে আকাশে চাঁদের আলো না থাকায় উল্কার ঝলকানি দেখার পরিবেশও থাকবে বেশ অনুকূল।

প্রতি বছর জুলাই ও আগস্টে পার্সিড উল্কাবৃষ্টি দেখা গেলেও ২০২৬ সালে এর সর্বোচ্চ সক্রিয় সময় ১২ আগস্ট রাত থেকে ১৩ আগস্ট ভোর। আকাশ পরিষ্কার থাকলে এবং শহরের আলো থেকে দূরে কোনো খোলা জায়গায় অবস্থান করলে ঘণ্টায় প্রায় ১০০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে।

এই উল্কাবৃষ্টির উৎস ধূমকেতু ১০৯পি/সুইফট-টাটল। ধূমকেতুটি সূর্যকে প্রদক্ষিণ করার সময় মহাকাশে রেখে যায় ধূলিকণা ও পাথুরে কণা। পৃথিবী প্রতিবছর ওই ধ্বংসাবশেষের অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় কণাগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রচণ্ড গতিতে জ্বলে ওঠে। রাতের আকাশে তখন তৈরি হয় আলোর ঝলকানি, যা সাধারণভাবে ‘তারা খসা’ নামে পরিচিত।

উত্তর গোলার্ধে থাকা মানুষদের জন্য পার্সিড দেখার সুযোগ তুলনামূলক ভালো। রাত ১২টার পর থেকে ভোরের আগ পর্যন্ত খোলা ও অন্ধকার জায়গা থেকে আকাশের দিকে তাকালে উল্কা দেখার সম্ভাবনা বাড়ে। বিশেষ করে শহরের কৃত্রিম আলো যত কম থাকবে, দৃশ্য তত স্পষ্ট হবে।

উল্কাগুলো পারসিয়াস নক্ষত্রমণ্ডলের দিক থেকে ছুটে আসছে বলে মনে হলেও আকাশের বিভিন্ন অংশেই সেগুলোর আলোর রেখা দেখা যেতে পারে। তাই নির্দিষ্ট কোনো একটি জায়গায় না তাকিয়ে যতটা সম্ভব বিস্তৃত আকাশ চোখের সামনে রাখাই ভালো।

এ দৃশ্য দেখতে টেলিস্কোপ বা দূরবীনের প্রয়োজন নেই। বরং খালি চোখে আকাশের দিকে তাকিয়ে থাকলেই বেশি বিস্তৃতভাবে উল্কার ঝলকানি উপভোগ করা সম্ভব। তবে আকাশ মেঘমুক্ত থাকা এবং আশপাশে আলোর দূষণ কম থাকা—এই দুই বিষয়ই দেখার অভিজ্ঞতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

1

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

2

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

3

যাদের জন্য জয় বাংলা স্লোগান দেন, সেই পরিবারের কেউ বাংলাদেশে

4

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

5

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

6

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

7

মনপুরায় খাল দখলের অভিযোগ: পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধতা

8

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

9

তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

10

আবুল খায়ের গ্রুপে চাকরি, ১৮ বছর বয়সেই আবেদন

11

জাপানে ‘মুকোয়োশি’: ঘরজামাই নয়, পরিবারের আইনগত উত্তরসূরি

12

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক চালকের মৃ'ত্যু, হেলপার আহ'ত

13

গাজীপুরে ভোলার দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

14

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

15

ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

16

তজুমদ্দিনে মেবাইল দেখায় সৎ মায়ের বকাবকিতে প্রাণ দিলেন কারিমা

17

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

18

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

19

প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রা

20