আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ওজোপাডিকো কার্যালয়ে ব্যবসায়ীদের অবস্থান

 

Brother IT Digital

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার প্রাণকেন্দ্র হাজীরহাট বাজারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে উপজেলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা ওজোপাডিকোর উপজেলা কার্যালয়ে অবস্থান নিয়ে আবাসিক প্রকৌশলী কে এম ফরিদুল ইসলামের কাছে বিদ্যুৎ সরবরাহের অনিয়ম ও নানা ভোগান্তির কথা তুলে ধরেন।

এ সময় ব্যবসায়ীরা জানান, হাজীরহাট বাজারে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ব্যবসা-বাণিজ্য পরিচালনায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা। অন্যথায় বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার দাবিও তোলেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, বিদ্যুতের সংকটের কারণে বাজারের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও স্থায়ী উদ্যোগ দাবি করেন তাঁরা।

এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী কে এম ফরিদুল ইসলাম বলেন, “আমাদের তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটরগুলো সচল করা সম্ভব হলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করব।”

তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারের ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে তাঁদের দাবি অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

1

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের ক্ষোভ

2

তজুমদ্দিনে ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন করে আলোচনায়

3

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল, জানালেন মা

4

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

5

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যার

6

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: প্রাণিসম্পদমন্ত

7

বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা- ভাংচুরের অভিযো

8

চাঁদাবাজদের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর কড়া বার্তা

9

নতুন পে স্কেলে বদলে যাচ্ছে ইনক্রিমেন্ট, ভাতাতেও কাটছাঁট

10

সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিতে হবে: নাসী

11

নিজাম-হাসিনা ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি প্রদান

12

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে

13

আমি মেম্বার হলে জনগণের উপকার করবো: জুয়েল

14

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

15

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

16

হঠাৎ বেড়েছে বিদ্যুৎ বিল, যেভাবে অভিযোগ করবেন

17

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

18

তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো মিরাজের পাশে স্পিক

19

টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জা

20