আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমি মেম্বার হলে জনগণের উপকার করবো: জুয়েল

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: ‎আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ৮ নং আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।

‎এরই ধারাবাহিকতায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ভোটারদের কাছে নিজের প্রার্থিতার কথা তুলে ধরেছেন মেম্বার প্রার্থী জুয়েল মাল।

‎মঙ্গলবার (২৭ অক্টোবর) আসরের নামাজের পর ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন তিনি। 

‎এ সময় পায়ে হেঁটে ঢোল-তবলা বাজিয়ে ব্যতিক্রমী পথসভা ও মিছিল বের করা হয়। 

‎‎মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

‎‎ব্যতিক্রমী এ প্রচারণায় ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মিছিল ও পথসভায় প্রার্থী জুয়েল মাল ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎স্থানীয় ভোটারদের কয়েকজন বলেন, জুয়েল মাল আমাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। এলাকার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তাই আমরা তাকে ৭নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই।

‎মেম্বার প্রার্থী জুয়েল মাল বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, নাগরিক সুবিধা ও জনকল্যাণমূলক কাজে সর্বোচ্চ গুরুত্ব দেব। 

‎জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে চাই।

‎এ সময় তিনি আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ডের ভোটারদের দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে নিজেদের সেনাঘাঁটির গোপন ছবি প্রকাশ করে দিল ইসরায়েল!

1

এবার ‘বিয়ে বহির্ভূত প্রেমে’র অভিযোগ ফিফা সভাপতির বিরুদ্ধে

2

চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দক্ষিণ আইচা হাসপাতাল

3

দক্ষিণ আইচায় শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা ক

4

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

5

হাফ ভাড়ার ২০ বছরের হিসাব, এক বাসচালকের বক্তব্যে নতুন বিতর্ক

6

‘জনগণের সেবক হতে এসেছি, শাসক নয়’—মেম্বার পদপ্রার্থী ইসমাইল

7

জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ

8

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

9

মেঘনার এক ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার ৩০০ টাকায়

10

মাত্রারিক্ত শুকনা কাশি হলে কী করবেন?

11

টানা বৃষ্টি ও জোয়ারে প্লাবিত মনপুরা, পানিবন্দি ২০ হাজার মানু

12

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের সুখবর দিলেন শিক্ষাম

13

প্রতিদিনের অভ্যাসেই শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাঁচা

14

‘হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’— শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্নে

15

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমা ও গাঁজাসহ উত্তর দিঘলদীর ম

16

সরকারি কলেজে বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা

17

মিষ্টিতে পোকা দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি কনটেন্ট ক্রিয়েট

18

‘পদত্যাগের সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করেছিলেন ইশরাক হোসেন’

19

গেজেট পেছালেও পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই

20