আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

 

Brother IT Digital

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত বিষয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’

চলতি বছরের ১৯ মার্চ ইসলামি সম্মেলনের সময় সৌদি আরবের রিয়াদে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে একটি যৌথ নিরাপত্তা চুক্তি কী রকম হতে পারে সেটি নিয়েও আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট এই চুক্তিটি সই হয়েছে মক্কায়।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যে কোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এই প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে- এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে নানা আলোচনা চলছে। তবে এই জোটে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের বক্তব্যই পাওয়া গেছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

1

টিফিনের রুটিতে ব্লেড: তদন্তে মিলল ভিন্ন তথ্য, শিক্ষিকা বরখাস

2

খাবারে চাটনি দেওয়া নিয়ে সংঘর্ষ, ভিডিও ভাইরাল

3

‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উ

4

কমতে যাচ্ছে মোবাইলে কথা বলার খরচ

5

অর্গানোগ্রাম সংশোধন ও স্থায়ী নিয়োগসহ ১২ দফা দাবিতে ভোলায় ওজো

6

কিশোরের জামিন হয়নি, বিচারক বললেন, প্রশ্রয় দিলে বিত্তবানেরা ব

7

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার

8

ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা

9

ভোলা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

10

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ

11

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

12

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা

13

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ‘জুয়ার টেবিলে’ নেইমার

14

আমদানি কমেছে ২৫%, ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

15

প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: ভোল

16

ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালকদের সতর্ক করলো বিআরটিএ

17

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

18

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

19

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা ৬ লেন মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে

20