আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

 

Brother IT Digital

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে আলোচনা সভা, আবৃত্তি, বই পাঠ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় তারা জাতীয় কবির কবিতা আবৃত্তি, বই পাঠ প্রতিযোগিতা এবং তাঁর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা উপস্থাপন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশেও এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি মো. বিল্লাল হোসেন জুয়েল, কবি-সাহিত্যিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুধীজন এবং পাঠাগারের সদস্যরা।

প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভবিষ্যতেও সাহিত্য-সংস্কৃতিচর্চা এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট ও কলাতলীতে বিএনপির অব

1

মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মা

2

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

3

সালমান শাহ’র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

4

চরফ্যাশন কারামাতিয়া মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা

5

যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম

6

জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রম

7

এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে?

8

হাসিনার বক্তব্য দিল্লির ‘মাথাব্যথার’ কারণ হয়ে দাঁড়িয়েছে

9

প্রকাশ্যে অপপ্রচার, ইনবক্সে অন্য প্রস্তাব দেন অনেকে: মেঘনা আ

10

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ও নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকা

11

ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কোটি টাকার কারেন্ট জাল ও

12

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

13

এনসিপি নেতাদের পিষে মেরে ফেলা উচিত

14

নবীদের জীবন থেকে পাওয়া ৫ শিক্ষা

15

দক্ষিণ আইচায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

16

এলপিজির দাম বৃদ্ধি, জামায়াতের উদ্বেগ

17

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি

18

দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হবে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি:

19

স্ত্রীর লাশ মর্গে রেখেই পালালেন স্বামী

20