আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : দেশের ৫ জেলায় আগামী কয়েক দিনে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। চট্টগ্রাম ও সিলেট বিভাগের উজান ও অভ্যন্তরীণ নদ-নদীতে পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

শনিবার (৫ জুলাই) সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব প্রধান নদ-নদী বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যা দেশের নদ-নদীর পানি প্রবাহে প্রভাব ফেলছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজান অঞ্চল ভারতের ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বাপাউবো জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল আগামী তিন দিনে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে নদ-নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলেও সাময়িক প্লাবিত হতে পারে।

অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীর পানি কমলেও যাদুকাটা ও ভূগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। এসব নদীর পানি আগামী ৭২ ঘণ্টায় আবার দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এছাড়া রংপুর বিভাগের তিস্তা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধরলা ও দুধকুমার নদীর পানি কমছে, যা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে টেকনাফে ১৪৯ মিলিমিটার এবং কক্সবাজারে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের দক্ষিণ ত্রিপুরা ও আসাম অঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, যা উজান থেকে পানি প্রবাহ বাড়িয়ে দিচ্ছে।

এদিকে সকাল ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের কোনো নদ-নদী বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।

আগামী কয়েক দিনে নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলে নিম্নাঞ্চলগুলোতে বন্যার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে বাপাউবো।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তুাব

1

চাঁদাবাজি ও মারধরের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার

2

পাটওয়ারীর লংমার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

3

লালমোহনে মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

4

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

5

৪০ বছর সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি : স্পিকার

6

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট, যা বললেন স্বরাষ্

7

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা চাইলেন তরুণ

8

ভোলার বোরহানউদ্দিন বাবা-মায়ের সঙ্গে আর কখনো স্কুলে যাবে না

9

চরফ্যাশনে খাল পুনঃখননে সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফিরল ১ কোট

10

ডনের সঙ্গে ভাইরাল অন্তরঙ্গ ছবির নেপথ্য জানালেন সামিরা

11

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার

12

পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা

13

ভোলায় মাঝের চর পরিদর্শনে ইউএনও, সমস্যার সমাধানের আশ্বাস

14

তাজমিন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

15

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন: এমপি মুশফিকুর রহমান

16

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মা

17

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন ইসি সচিব

18

‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাব না তো কি বায়তুল মোক

19

এবার স্পাইডার-ম্যানের সাথে আকাশে উড়ছেন মেসি

20