কামরুল সিকদার, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে জমকালো আয়োজনে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় চরফ্যাশন প্রেসক্লাব হলরুমে চরফ্যাশন ও ভোলা জেলা প্রতিনিধিদের উদ্যোগে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
চরফ্যাশন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন কালবেলার ভোলা জেলা প্রতিনিধি মো. ওমর ফারুক, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ ও সাধারণ সম্পাদক কামাল গোলদার।
এ সময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় চরফ্যাশন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জুনাইনাহ ইসলাম। দ্বিতীয় দক্ষিণ মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ফারিহা তাহ এবং তৃতীয় হয় একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ইনতিজারা সোহা।
সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম হয় সাজেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সামির ইয়াসার। দ্বিতীয় দক্ষিণ মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ইনতিজারা সোহা এবং তৃতীয় হয় চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মাহিয়াত মোমেনা।
মন্তব্য করুন