আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে পাচার সন্দেহে ১৭৫ বস্তা সার আটক, অঙ্গীকারনামায় মুক্তি

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, দক্ষিণ আইচা: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া ঘাট থেকে পাচার সন্দেহে ১৭৫ বস্তা সারসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। পরে উপজেলা কৃষি বিভাগের এক কর্মকর্তার উপস্থিতিতে অঙ্গীকারনামা নেওয়ার পর ট্রলারসহ সারগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে চর কচ্ছপিয়া ঘাট থেকে কুকরি-মুকরির উদ্দেশে সার নিয়ে যাওয়ার সময় চর কচ্ছপিয়া কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি আটক করেন। পরে আজ দুপুর ১২টার দিকে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা লোকমান হোসেনের উপস্থিতিতে অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়ার পর ট্রলার ও সারগুলো ছেড়ে দেওয়া হয়।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা লোকমান হোসেন বলেন, চর কচ্ছপিয়া কোস্টগার্ড ভুল তথ্যের ভিত্তিতে ১৭৫ বস্তা সার আটক করেছিল। বিসিআইসি সার ডিলার মেসার্স জিসান ট্রেডার্সের মালিক জাহিদ হাসানের কাছ থেকে খুচরা ডিলার মালেক গাজী চর কুকরি-মুকরির কৃষকদের মধ্যে বিতরণের জন্য সারগুলো সংগ্রহ করে ট্রলার ভাড়া করে নিয়ে যাচ্ছিলেন।

আটক করা সারের মধ্যে ১০০ বস্তা ইউরিয়া, ৪০ বস্তা ডিএপি, ১৫ বস্তা টিএসপি এবং ২০ বস্তা এমওপি সার ছিল বলে জানান এই কৃষি কর্মকর্তা।

তবে কোস্টগার্ডের পক্ষ থেকে সারগুলো কেন পাচারের সন্দেহে আটক করা হয়েছিল এবং পরে কী কারণে অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, দুর্গম চরাঞ্চলের কৃষকদের জন্য বরাদ্দ করা সার যথাসময়ে ও সঠিকভাবে কৃষকদের হাতে পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা থানা

1

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

2

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না

3

ভোলায় কন্যা সন্তান প্রসব করলেন ভবঘুরে নারী সাহায্য করলেন পুল

4

বিএনপিতে বড় রদবদল, ফখরুলের ৪ পদে আলোচনায় চার নেতা

5

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্য

6

মনপুরায় অবাধে পাঙ্গাশের পোনা শিকার, হুমকিতে মৎস্যসম্পদ

7

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সা

8

টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

9

ঢাবিতে নারী শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ফিমেল জিমনেশিয়াম

10

দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান প্রধানমন

11

দেশে হামে ভয়াবহ পরিস্থিতি: তিন মাসে ৬৭৭ শিশুর মৃত্যু, বিশেষজ

12

‘আমাদের বন্ধুকে আর ক্লাসে দেখবো না’, অপ্রতিমকে হারিয়ে কান্না

13

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন

14

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

15

লালমোহনে নাসিম মাতাব্বরের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

16

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?

17

রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা

18

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

19

৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!

20