আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই

 

Brother IT Digital

‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই’- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সমালোচনামূলক পোস্ট দেওয়ায় পদ হারিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হক। কেন্দ্রীয় সংসদ তাকে দল থেকে বহিষ্কার করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জাকিরুল হক নিজেই।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন জাকিরুল হক। সেখানে তিনি লেখেন, 'যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।'

তিনি আরও যোগ করেন, 'দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে। আমি সবসময় দেশের মানুষের পক্ষে আছি।'

এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত নেতা জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। এরপরই দল আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। দলের সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিয়েছি।

বহিষ্কৃত জাকিরুল হকের বাড়ি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া গ্রামে। তিনি ওই এলাকার সামিউল হকের ছেলে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘ

1

ঝড়ে লণ্ডভণ্ড ট্রলার, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জ

2

সাইবার বুলিংয়ের শিকার চিকিৎসক-সাংবাদিক, অধরা অপরাধীরা

3

‘লোডশেডিংয়ে ক্ষুব্ধ’ হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মার

4

সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা, নিরাপত্তা বহরের নির্দেশনা মে

5

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্

6

ছাত্রদলকে ‘কড়া হুঁশিয়ারি’ দিল সারজিস

7

মদের বোতলে পানি পান করা কী জায়েজ?

8

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর

9

জর্ডানে ৩০০ বাংলাদেশি নারী গার্মেন্টসকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

10

হঠাৎ গুদামে খাদ্যমন্ত্রী, দেখলেন চাল-আটার মান ও মজুদের হিসাব

11

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

12

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

13

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

14

১৩৫ দিনেই কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

15

ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

16

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট

17

জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কর্মপ রিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্

18

আমদানিতে ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

19

টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাক

20