আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে জমি বিরোধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

Brother IT Digital

এইচ এম নোমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইমাম হোসেন পাটোয়ারী নামের এক ভুক্তভোগী। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ইমাম হোসেন পাটোয়ারী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ চর মাদ্রাজ, পশ্চিম এওয়াজপুর ও উত্তর ফ্যাশন মৌজার কয়েকটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বিভিন্ন সময়ে একাধিক মামলাও হয়েছে। তার দাবি, ল্যান্ড সার্ভে মামলায় রায় ও ডিগ্রি পাওয়ার পর তারা সংশ্লিষ্ট জমি ক্রয় করে নিজেদের নামে নামজারি করেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।

ইমাম হোসেন পাটোয়ারী অভিযোগ করেন, মুনছুর আহম্মদ গং ওই জমি নিয়ে বিভিন্ন আদালতে মামলা করেছেন। এর মধ্যে কয়েকটি মামলায় স্থগিতাদেশ ও খারিজের আদেশ হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া নোটারি পাবলিক আম-মোক্তারনামা নিয়ে ঢাকার আদালতে একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় নোটারি পাবলিক আম-মোক্তারনামার কার্যক্রম স্থগিত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, তাদের ক্রয় করা জমি জোরপূর্বক দখল করে ভোগ করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। পরে স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন করা হলে প্রিন্স মহাজন ও হাজী জাহিদুল ইসলাম রাসেল কমিশনারকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয় বলে জানান তিনি।

তিনি অভিযোগ করে আরও বলেন, কিছু ব্যক্তি ভুয়া ফেজবুক একাউন্ট ব্যবহার করে তার বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এছাড়াও কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট দলিলপত্র ও তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করার আবেদন জানান তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’

1

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি

2

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

3

চরফ্যাশনে ডাব ব্যবসায়ী আলাউদ্দিন হত্যার ঘটনায় দুই আসামি গ্রে

4

নাশকতা করার মতো সক্ষমতা নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

5

‘চাঁদার কারণে নয়, জমি বিরোধেই স্টুডিও ভাঙচুর’ দাবি রাশেদ খাঁ

6

গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলে

7

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমা

8

বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

9

ভোলা সদর উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সজল কুমার

10

বেতন না পাওয়া সেই শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

11

নতুন বেতনকাঠামোর পে ফিক্সেশন: যেসব তথ্য লাগবে, ভুল হলে যে সম

12

বাংলাদেশ ইয়ুথ কপের মঞ্চে ভোলার বিভিন্ন দাবি তুলে ধরলেন সিয়াম

13

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন বিরোধীদলীয় নে

14

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা হাসিনার!

15

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো গুম-খুন হয়নি : পার্

16

ভোলায় বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল শিশুর

17

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

18

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এআই সৃষ্ট নয়

19

উড়ন্ত বিমান থেকে বের হয়ে গেল যাত্রীর মাথা, অতঃপর...

20