আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ-জ্বালানি সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই

 

Brother IT Digital

দেশে চলমান বিদ্যুৎ জ্বালানি সংকটকে বৈশ্বিক সংকট উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎ জ্বালানি সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও বিএনপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। সরকার হাত গুটিয়ে বসে নেই। সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।

সকল সংকট মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার এবং দল একে অপরের সহযোগী। চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।

‘অনেক চক্রান্ত-ষড়যন্ত্র হওয়ার পরও জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে গেছে বিএনপি। বিএনপি ওয়াদা রক্ষাকারী দল। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দলটি সামনে এগিয়ে যাবে।’

রিজভী আরও বলেন, গণতন্ত্রকে বারবার হত্যা করাসহ বিভিন্ন ভয়ঙ্কর রূপ দেখেছে দেশ। সেই সংকট থেকে উত্তরণে বিএনপি কাজ করে যাচ্ছে।

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জিয়া উদ্যানে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে চোখে পড়ার মতো।

ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকা। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।

অনেকের হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে

1

বই খুলে পরীক্ষা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

2

এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির

3

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

4

গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে

5

শশীভূষণ থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার

6

‘তিশা আমাকে বাঁচাইও’ কেন আকুতি করছেন দীপা?

7

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা ৬ লেন মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে

8

ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্ম

9

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

10

মনপুরায় টানা বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, পানির নিচে ৫ হাজা

11

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

12

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

13

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

14

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

15

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌর জামায়াতের র‍্যালী

16

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভি

17

ভোলার ছাত্রদল নেত্রী ইপ্সিতার মৃত্যুর ১ বছর, এখনো মেলেনি রহস

18

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

19

মনপুরায় জনতা ঘাট আছে, নৌযান আছে—বাধা শুধু ভাঙা সড়ক

20