আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার আলীনগরের ইউপি সদস্য মাকসুদসহ ৪ ভাই কারাগারে

 

Brother IT Digital

নিজস্ব প্রতিবেদক: ভোলা সদর উপজেলার আলীনগরে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও এক রাজমিস্ত্রির ঠিকাদারকে মারধরের মামলায় স্থানীয় ইউপি সদস্য মাকসুদুর রহমানসহ চার ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করেন।

কারাগারে পাঠানো চার ভাই হলেন—আলীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাচিয়া গ্রামের বাসিন্দা আঃ হাইয়ের ছেলে ও বর্তমান ইউপি সদস্য মাকসুদুর রহমান (৪০), ফরিদ (৪২), মাহফুজুর রহমান (৩৫) ও নাজিম (৩৭)। মাকসুদুর রহমান স্থানীয় আওয়ামী লীগের নেতা হিসেবেও পরিচিত।

মামলার এজাহার ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, মামলার বাদী মো. দুলাল (৪৮) পেশায় একজন রাজমিস্ত্রির ঠিকাদার। ২০২৩ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় আলীনগর ইউনিয়নের ব্যাপারী বাজারের দক্ষিণ পাশে তালতলী বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। এ সময় অভিযুক্তরা তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করে গুরুতর জখম করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে ভয়ে তিনি তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নিতে পারেননি। পরে পরিস্থিতির পরিবর্তন হলে তিনি আদালতে মামলা করেন।

বৃহস্পতিবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তদন্ত প্রতিবেদন ও মামলার গুরুত্ব বিবেচনায় তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে বাদী মো. দুলাল বলেন, “প্রভাবশালী আসামিদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোয় আমি বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল ও আনন্দিত। আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এদিকে, মাকসুদুর রহমানের বিরুদ্ধে ভোলা সদর থানায় মারামারি, দাঙ্গা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। তাঁর বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি সিআর মামলাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর ভাই ফরিদ ও নাজিমের বিরুদ্ধেও পুরোনো মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া গাজীপুরে অবস্থানকালে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মাকসুদুর রহমানের বিরুদ্ধে। সাবিনা ইয়াসমিন (২৯) নামের ওই নারী ভোলায় এসে মারধর ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে, মাকসুদের আরেক ভাই রাসেলের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এর আগে তাঁকে মাদকসহ আটক করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চার ভাইকে কারাগারে পাঠানোর ঘটনায় আলীনগর এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। মামলাটির বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলায় এনসিপির নিন্দা

1

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি

2

বোরহানউদ্দিনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ভাঙ্গা কাঁচে দুই উ

3

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্প

4

লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্ল

5

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

6

মেঘনায় জেলের জালে উঠল ২৫ কেজির বিশাল কোরাল

7

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

8

আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের প্রটেকশন দিয়েছেন আসিফ

9

ছাত্রদল থেকেই আমার রাজনৈতিক শিক্ষার শুরু: আমজনতা দলের তারেক

10

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন করল

11

তিনদিনে রেমিট্যান্স এল ২৫৩৩ কোটি টাকা

12

দেশে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করে, চিকিৎসা সম্প্রসারণ

13

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালালো ডাকাত দল

14

ভোলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান পেল স্বাধীন যুব উন্নয

15

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

16

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

17

যমুনায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসাছাত্রের

18

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, অর্ধলক্ষাধিক মান

19

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইন

20