আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় ‘প্রেমিক’ গ্রেপ্তার



রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অভিনেত্রীর প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়। অভিযুক্ত সেই হাসিবুর রহমান গ্রেপ্তার আছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ডিএমপির ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা গতকাল বাদী হয়ে একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রীর প্রেমিক হাসিবুর রহমানকে। তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে পাঠিয়েছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

এর আগে পুলিশ জানায়, গতকাল শনিবার প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল রিধিকা রিধি। শনিবার ভোরে রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার আগে প্রেমিকের সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়াঝাঁটি হয়। পরে তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

জানা গেছে, মডেলিংয়ের পাশাপাশি বেশকটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন ও সুন্দরী উল্লেখযোগ্য।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আইচায় শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা ক

1

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

2

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের

3

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার সিদ্ধ

4

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়

5

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

6

লালমোহনে ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা

7

৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

8

স্কুল থেকে আর কখনো বাড়ি ফিরবে না জিসান

9

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

10

ভোলায় তিন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৩০ হাজার টাকার চেক হস

11

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

12

প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম

13

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী লিয়ার পরিবারের পাশে চেয়ারম্যান

14

ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

15

ভারতকে অপছন্দ করা বাংলাদেশির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে

16

চাকরি দিচ্ছে বিকাশ, লাগবে না অভিজ্ঞতা

17

শেখ হাসিনাকে ফেরানোর দাবি, পবিপ্রবির ১১ শিক্ষকের বিরুদ্ধে ব্

18

ভোলার লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

19

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই:

20