আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ



চ্যানেল ভোলা: এক টাকার দুর্নীতি বা কোনো অসদুপায়ের প্রমাণ দিতে পারলে সংসদ থেকে পদত্যাগ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সরকারের দায়িত্বশীল জায়গা থেকে ঢালাও অভিযোগ না এনে সব রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে তিনি এই চ্যালেঞ্জ ছুড়েন।

সংসদে জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের ইঙ্গিত করে আসা কটাক্ষের কড়া জবাব দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘আজকে এই সংসদে আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে আমরা নাকি আগে রিকশায় চড়তাম আর এখন গাড়িতে চড়ি। সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এভাবে চোর-তাড়ানি সুরে ঢালাও এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করুন।’’

তিনি আরও বলেন, ‘‘বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং মিলিটারি সামরিক সংস্থাসহ সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তদন্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তদন্তে যদি আমাদের এক টাকারও দুর্নীতি বা কোনো ধরনের অসদুপায়ের প্রমাণ আপনারা করতে পারেন, তবে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেবো।’’

এর আগে বিধির ২৭৪ অনুযায়ী ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে এই সংসদ সদস্য স্পষ্ট করেন, ‘‘এর আগের বক্তব্যে আমার নাম ধরে কিছু কথা বলা হয়েছে। অথচ আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ বা বাক্য উচ্চারণ করিনি যে- আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি মূলত বলেছিলাম, আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে বঞ্চিত না করা হয়।’’


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কত দিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

1

শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জেডিপির

2

ভোলায় জেলের জালে ২ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার টাকায় বিক্রি

3

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভারী যান চলাচলে ভেঙে গেল

4

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু

5

ভোলায় সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বিষপান বাদীর

6

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত

7

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার

8

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

9

মনপুরায় প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতর

10

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের কারণ জানালেন জুমা

11

সন্তানকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া বাবার মরদেহ উ

12

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স

13

ভাইরাল নাচের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা

14

৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, বাবা আটক

15

পরিবারের অমতে বিয়ে, মেয়েকে পিটিয়ে হত্যা করলেন বাবা

16

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

17

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত

18

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনা

19

মনপুরায় প্লাবিত নিম্নাঞ্চল, ১০ হাজার মানুষ পানিবন্দী

20