আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন



এইচ এম নোমান, চরফ্যাশন (ভোলা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে র‍্যালিটি বের করা হয়।

র‍্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা চরফ্যাশন বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন। পরে র‍্যালিটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের ইতিহাস এবং দেশের মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মাহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর ইসলাম রাসেল।

বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে চরফ্যাশনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রী হয়রানির অভিযোগ, উচ্

1

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, দলীয় পদ থেকে প

2

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

3

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত

4

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: কামাল হোসেন

5

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

6

মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

7

জামায়াত এমপির ভিডিওকাণ্ড নিয়ে তাসনিম জারার পোস্ট ভাইরাল

8

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

9

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

10

মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

11

প্রবাসীদের নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট

12

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০, মৃত্যু নেই

13

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

14

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

15

উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা

16

কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই

17

সেপটিক ট্যাংক এখন নীরব মৃত্যুফাঁদ, প্রতিবছর শতাধিক প্রাণহানি

18

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিকা গ্রেপ্তার

19

বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক

20