আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ওয়ার্ড বিএনপি সভাপতির উপর হামলার জেরে যুবককে গণপিটুনি, ১ দিন পর মৃত্যু

 

Brother IT Digital

মো. সবুজ: ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় অভিযুক্ত এক যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. হাসিব (২৫)।

রোববার (১৮ অক্টোবর) ভোরে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসিব রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের মো. ধলু হাওলাদারের ছেলে। এ ঘটনায় আহত বিএনপি নেতা মো. হোসেন মাঝি (৩৫) রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পূর্বশত্রুতার জেরে হোসেন মাঝির সঙ্গে হাসিবের বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় হোসেন মাঝিকে ছুরি দিয়ে আঘাত করেন হাসিব। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর স্থানীয় জনতা বাজার এলাকায় হাসিবকে পেয়ে উত্তেজিত লোকজন তাকে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

1

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিল

2

ভোলার চরফ্যাশন ধর্ষণচেষ্টা মামলায় মিথ্যা সাক্ষ্য না দেওয়ায়

3

মনপুরায় প্রকৃত জেলেদের হাতে সরকারি চাল পৌঁছানোর দাবি

4

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

5

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

6

পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

7

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট

8

সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ

9

অনলাইন জুয়ার ঝুঁকিতে ২ কোটি মানুষ

10

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী লিয়ার পরিবারের পাশে চেয়ারম্যান

11

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’

12

ভোলায় গ্যাসের বিপুল সম্ভাবনা, কাজে লাগানোর উদ্যোগ কোথায়

13

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

14

ফের আলোচনায় সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’

15

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, প্রজ্ঞাপন কী ব

16

রিসোর্টে আগুন, প্রাণ গেল চুয়াডাঙ্গার ফারিয়া ও ৫ বছরের শিশু

17

ভোলায় গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি

18

হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য, যা বললেন এমপি মাহবুবা হ

19

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

20