আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিসোর্টে আগুন, প্রাণ গেল চুয়াডাঙ্গার ফারিয়া ও ৫ বছরের শিশু ফাইজানের

 

Brother IT Digital

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ার বাসিন্দা ফারিয়া কবীর (৩৩) ও তাঁর পাঁচ বছরের ছেলে ফাইজান। তাঁদের মৃত্যুতে চুয়াডাঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে।

ফারিয়া কবীর ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের সিনিয়র মার্কেটিং অফিসার নুর আলমের স্ত্রী। চাকরির সূত্রে গত আট বছর ধরে নুর আলম পরিবার নিয়ে চুয়াডাঙ্গায় বসবাস করছিলেন। ফারিয়া কবীরের গ্রামের বাড়ি বরিশালে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বেড়ানোর উদ্দেশ্যে যান। শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগলে প্রাণ হারান ফারিয়া কবীর ও তাঁর শিশু সন্তান ফাইজান।

একই পরিবারের মা ও শিশুসন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

1

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা

2

ভোলায় শহীদ আবদুর রহিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ম

3

সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ

4

আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা

5

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

6

সারের কৃত্রিম সংকট একটি রাজনৈতিক দলের সাজানো নাটক: প্রতিমন্ত

7

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

8

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবারও

9

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

10

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

11

ভোলায় ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার

13

ভোলার গ্যাসে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র: জরুরি সমাধান, না

14

স্ত্রীর লাশ মর্গে রেখেই পালালেন স্বামী

15

চরনোয়াবাদে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ, মাদক কারবারিদের গ

16

মনপুরায় জনতা ঘাট আছে, নৌযান আছে—বাধা শুধু ভাঙা সড়ক

17

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

18

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা

19

ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন

20