আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

 

Brother IT Digital

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় ১৭টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি এবং সাত বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সোমবার রাতে প্রকাশিত আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আইচায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

1

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

2

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

3

আগের গালিবাজদের মতো এদেরও জনগণ বিদায় দেবে

4

চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য

5

আলাদা হতে চান না তিন বোন, তাই একজনকেই বিয়ে

6

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের

7

সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, মানুষের প্রত্যাশা কতটা পূরণ হল

8

এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আইনমন্ত

9

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক

10

পরকীয়া দেখে ফেলায় নিজ সন্তানকে হত্যা করেন মা

11

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন তারিখ নির্ধারণ

12

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

13

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

14

টানা ৪০ দিন জামাতে নামাজ, ৯ শিশু-কিশোর পেল সাইকেল

15

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

16

তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এল

17

ঝড়ে লণ্ডভণ্ড ট্রলার, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জ

18

ভোলায় কন্যা সন্তান প্রসব করলেন ভবঘুরে নারী সাহায্য করলেন পুল

19

চরফ্যাশনে বন্ধের দিনে মাদরাসা ফাঁকা, সুযোগ বুঝে ৩৪ বেঞ্চ বিক

20