আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফের রাজপথে আন্দোলনের দাবানজ জ্বলে উঠবে

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলনে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে দেশে আবারও আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার অন্যতম ভিত্তি ছিল জুলাই সনদ। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনগণের মধ্যে হতাশা বাড়ছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে সাধারণ মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়ে রাজপথে নেমে আসে, যা গণঅভ্যুত্থানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের যে প্রত্যাশা নিয়ে আন্দোলন হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন এখনও দৃশ্যমান নয়।

মাওলানা গাজী আতাউর রহমান দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষিত হলে রাজপথে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ মাওলানা মো. আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মো. তরিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সদস্য মাওলানা আবু মুকাররম মো. কামাল উদ্দিন এবং ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমান। 

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনগুলোর জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনের শেষ পর্বে ২০২৬–২০২৭ সেশনের জন্য ভোলা জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মাওলানা মো. আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি হিসেবে মাওলানা মো. ওবায়দুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মাওলানা মো. তরিকুল ইসলাম তারেক মনোনীত হন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হল

1

লালমোহনে বকেয়া টাকার জের ধরে দুই মহিষ ও বাছুর নিয়ে যাওয়ার অভ

2

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢ

3

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য

4

প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: ভোল

5

স্থানীয় সরকারের সব অফিসের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে স

6

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, সবার সামনে মাথা

7

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধ

8

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

9

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্য

10

সংসদে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্পিকারের

11

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন :

12

প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর

13

হাতিরঝিলকে আগের রূপে ফেরাতে দ্রুত উদ্যোগ, নিরাপত্তায় আনসার ন

14

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেল

15

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

16

দৌলতখান-বোরহানউদ্দিনসহ ৫ এলাকায় প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল

17

কনডেম সেলে যেভাবে দিন কাটে রামিসা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স

18

বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন

19

বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হ

20