আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি বাস মালিক সমিতির



ভোলার প্রধান সড়কগুলোতে অনুমোদনহীন থ্রি হুইলারসহ অন্যান্য যাত্রীবাহী যান চলাচল বন্ধে বিআরটিএর আইন কার্যকর করার দাবি জানিয়েছে ভোলা জেলা বাস মালিক সমিতি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা। এ সময় বক্তব্য দেন সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান, সহসভাপতি হাসান মাকসুর রহমান, সহসভাপতি হুমায়ুন কবির সেলিম, মুনতাসীর আলম রবীন চৌধুরীসহ অন্যরা।

বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত সড়কটি জাতীয় মহাসড়ক এবং পরাণগঞ্জ থেকে চরফ্যাশনের দক্ষিণ আইচা পর্যন্ত প্রায় ১১০ কিলোমিটার সড়ক আঞ্চলিক মহাসড়ক। বিআরটিএর নিয়ম অনুযায়ী এসব জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যাত্রীবাহী থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ।

তবে অভিযোগ রয়েছে, আইন অমান্য করে এসব সড়কে অবাধে থ্রি হুইলার চলাচল করছে। তিনজন যাত্রী পরিবহনের কথা থাকলেও অনেক সিএনজিতে পাঁচজন পর্যন্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ করেন তারা।

নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, থ্রি হুইলারগুলোর বিরুদ্ধে বিআরটিএ কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় সড়কে দুর্ঘটনা বাড়ছে। এতে প্রাণহানির পাশাপাশি অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। অবৈধ ও অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির নেতারা বলেন, বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন সমিতির নিয়ন্ত্রণে চলাচল করে। কিন্তু থ্রি হুইলারগুলোর কোনো নিয়ন্ত্রণ সংস্থা না থাকায় এগুলোকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে থ্রি হুইলারগুলোকে বিআরটিএর আইন ও নিয়ন্ত্রণের আওতায় আনার দাবি জানান তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

1

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

2

‘বাংলা টেসলার’ পেটে জাতীয় গ্রিডের ৫% বিদ্যুৎ!

3

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

4

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

5

দক্ষিণ শাহবাজপুর থেকে ভোলা: ইতিহাস, সংগ্রাম ও সম্ভাবনার দ্বী

6

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

7

ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি: বিদ্যুৎমন্ত্র

8

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে দুই প্রশ্ন ঢাকার

9

চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল ডিগ্রি কলেজে বিদায়, সংবর

10

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

11

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, আলোচনায় কে

12

আগামী ৫০ বছরেও আ.লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ: বিএনপির এমপি

13

একাদশ-দ্বাদশে হিসাববিজ্ঞান পাঠদানে পরিবর্তনের প্রস্তাব

14

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

15

ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়ন

16

ভোলাসহ প্রশাসনে বড় পরিবর্তন: ২৭ উপসচিব গেলেন ২৭ জেলায়

17

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

18

৪ মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

19

আমরা জুলাই ব্যবসায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

20