আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার শিবপুরে জাতীয় ছাত্র সমাজের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বকুলতলা বাজারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাঈলের উদ্যোগে এ কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলা আহ্বায়ক মানস ঘোষ শান্ত, সাধারণ সম্পাদক মো. হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ একটি এলাকা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা কাজ করবেন।

তারা আরও বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। তাই প্রতিহিংসা, সহিংসতা ও বিভাজনের রাজনীতি পরিহার করে সুস্থধারার, ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনীতি চর্চা করতে হবে। তরুণদের নেতৃত্বে এনে তাদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। নতুন কার্যালয়টি শিবপুর ইউনিয়নে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার্থী ও তরুণ সমাজের সফলতা এবং মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা

1

জমি নিয়ে বিরোধ ভোলায় শ্যালক-ভগ্নিপতির বিরুদ্ধে ‘মিথ্যা’ ধর্

2

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্

3

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

4

ভোলায় চ্যাম্পিয়ন প্যারেন্টসদের নিয়ে সুশীলনের দুই দিনব্যাপী প

5

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, অংশ নেবেন তারে

6

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত আবুল খায়ের, সাহায্যের আবেদন

7

মনপুরায় বাজার উন্মুক্ত, তবুও কমেনি নিত্যপণ্যের দাম

8

মনপুরায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

9

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ নিয়োগ

10

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

11

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

12

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকসহ গ্রেপ্তার ২

13

দুর্গাপূজায় স্কুল-কলেজে ৫ দিনের ছুটি, টানা ৭ দিন বন্ধ

14

‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি ভুল ছিল, সংসদে স্বীকার জামা

15

মদের বার থেকে মসজিদ: মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়া বিন রাস

16

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তুাব

17

থ্রি-পিস পরে নৃত্য করা সেই বিএনপি নেতা বহিষ্কার

18

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

19

মনপুরায় ২৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

20