সৈয়দ ইউনুছ, তজুমদ্দিন (ভোলা): ভোলার তজুমদ্দিনে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন জাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূল অভিযানের পাশাপাশি রাজনৈতিক বিশৃঙ্খলা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরতে বুধবার সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাতে নিজ বাড়ি থেকে জামাল উদ্দিন জাবুকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামাল উদ্দিন জাবুকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূল করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন