আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত থেকে আমদানি করা হলো বিপুল পরিমাণ টিয়ার গ্যাস

 

Brother IT Digital

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে ২ দশমিক ৩ টন টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) চালানটি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসে এবং সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খালাস করে যশোর ক্যান্টনমেন্টে নেওয়া হয়।

বন্দর সূত্র জানায়, ভারতের নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড ১৪৫টি কাঠের বাক্সে করে টিয়ার গ্যাস শেলের এই চালান বাংলাদেশে পাঠিয়েছে। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সিনসিয়ার ইন্টারন্যাশনাল।

বেনাপোল বন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিয়ার গ্যাস শেলের চালানটি একটি কাভার্ড ভ্যানে করে নিরাপত্তাবেষ্টিত অবস্থায় যশোর ক্যান্টনমেন্টে নেওয়া হয়। সেখানে এগুলো সংরক্ষণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৯ আগস্ট চালানটি যশোর ক্যান্টনমেন্ট থেকে ঢাকার উদ্দেশে পাঠানোর কথা রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে ২ দশমিক ৩ টন টিয়ার গ্যাস শেল বেনাপোল বন্দরে এসেছে। বন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় শুল্ক ও আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে চালানটি খালাস দেওয়া হয়েছে। এটি যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছে। আগামী ৯ আগস্ট সেখান থেকে ঢাকায় নেওয়া হবে।

তিনি বলেন, রোববার চালানটি গাজীপুরের রাজেন্দ্রপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) পাঠানো হবে।

চালানটির নিরাপত্তায় বেনাপোল বন্দর থেকে শার্শা পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন। পরে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ

1

সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা

2

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

3

ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে ইয়াবাসহ ৪ মাদ

4

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

5

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

6

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

7

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

8

এক বছরে ২ লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন-৮

9

আর্জেন্টিনার সমর্থক হয়েও মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা

10

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্প

11

এনসিএলে বরিশাল দলের অধিনায়ক হলেন ভোলার ইফতি

12

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবা

13

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

14

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

15

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৭.২০%, জিপিএ-৫ পেল ৪৭

16

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার মন্ত

17

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধীদলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্প

18

মনপুরায় মসজিদের ভেতর শিক্ষককে মারধরের অভিযোগ

19

কচুগাছ ও ময়লার স্তূপে বন্ধ পানি চলাচল, জলাবদ্ধতায় দুর্ভোগে

20