আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান পেল স্বাধীন যুব উন্নয়ন সংস্থা

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বার্ষিক অনুদান কর্মসূচির আওতায় অনুদান পেয়েছে ভোলার স্বাধীন যুব উন্নয়ন সংস্থা।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের পাশাপাশি স্বাধীন যুব উন্নয়ন সংস্থার প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

স্বাধীন যুব উন্নয়ন সংস্থার পক্ষে নির্বাহী পরিচালক মো. রাকিবুল ইসলাম জেলা প্রশাসকের হাত থেকে অনুদানের চেক গ্রহণ করেন।

অনুদানের চেক গ্রহণের পর স্বাধীন যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো.রাকিবুল ইসলাম রুবেল জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের এই অনুদান তাদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি রাষ্ট্রের আস্থা ও স্বীকৃতির বহিঃপ্রকাশ। এ সহযোগিতা ভবিষ্যতে অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে পরিচালিত কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর এবং সেবামুখী করবে।

এছাড়াও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ভোলা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (ডিডি), জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও সমাজসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তজুমদ্দিনে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক

1

খাদ্যগুদামের ‘সিন্ডিকেট’ ভাঙার ঘোষণা খাদ্যমন্ত্রীর

2

১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

3

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

4

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

5

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

6

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রো

7

বাংলা বলায় ভারতীয় মুসলিম নারীকে ঠেলে পাঠানো হলো বাংলাদেশে

8

১১ বছরের ছোট ক্রিকেটারের সাথে প্রেমের গুঞ্জনে ম্রুণাল ঠাকুর

9

ভোলার চরে ৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড

10

ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

11

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

12

গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

13

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু

14

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

15

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: কামাল হোসেন

16

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমা

17

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

18

নাসিরের কাঁধে চড়ে তামিমার ভালোবাসার দুষ্টুমি, মুহূর্তেই ভাইর

19

ভোলার লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসাসেবা দিলো কোস্টগার্ড

20