আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনেই

 

Brother IT Digital

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব নেয়ার পর তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবন থেকে, তবে বসবাস করবেন স্পিকারের সরকারি বাসভবনে।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এ তথ্য জানান।

এরই মধ্যে সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবন ও আশপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল থেকেই এ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

শুক্রবার বিকেলে গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।



পরে সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলনে স্পিকার জানান, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ একাধিক রোগে ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এই সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন হাফিজ উদ্দিন আহমদ। আর স্পিকারের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন হাফিজ উদ্দিন আহমদ। পরে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

1

ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযো

2

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ

3

‘আকাশ থেকে নেমে ধরবে’ —ইনুকে ফোনে বলেছিলেন শেখ হাসিনা

4

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবা

5

মনপুরার নারী শিক্ষায় নতুন আশা, সরকারিকরণের পথে মহিলা কলেজ

6

বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম

7

গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলে

8

নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ থেকে বাড়িয়ে ৮০ বছর

9

রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

10

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

11

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

12

ধর্মের লেবাসধারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: চিফ হু

13

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

14

মোটরযান বিক্রির পর মালিকানা হস্তান্তর বাধ্যতামূলক: বিআরটিএর

15

ব্যাংকের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

16

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

17

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? যা জানা গেল

18

তথ্যমন্ত্রীকে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির অভিনন্দন

19

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

20