আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

 

Brother IT Digital

রাজশাহীর পুঠিয়ায় প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেরার মাহিন্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আরএমপির বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত স্বামীর নাম আশরাফুল ইসলাম (৩৫)। পুঠিয়ার তারাপুর এলাকায় তার বাসা। তিনি পেশায় বাসের সহকারী ছিলেন।  

পুলিশ জানায়, তারাপুরে নিজ বাসায় তার প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন আশরাফুল। আর দ্বিতীয় স্ত্রীর জন্য মাহিন্দ্রা বাজার এলাকায় একটি বাসা ভাড়া নেন। দুই স্ত্রীর কাছেই থাকতেন তিনি। তবে প্রথম স্ত্রীর সঙ্গে নিজ বাসায় থাকা নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে শনিবার দ্বিতীয় স্ত্রী রেখা খাতুন ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে।

বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে তার প্রথম স্ত্রী রয়েছেন। 

ওসি জানান, এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব

1

কাটল প্রি-পেইড মিটার রিচার্জের জটিলতা, ওজোপাডিকোর দুঃখ প্রকা

2

পরিবারের অমতে বিয়ে, মেয়েকে পিটিয়ে হত্যা করলেন বাবা

3

দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

4

দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস

5

অস্ত্র ফেলে পলানোর ঘটনায় দুঃখপ্রকাশ বিএসএফের

6

সাবেক সঙ্গীর প্রোফাইল দেখার অভ্যাস ছাড়বেন যেভাবে

7

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্র

8

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোব

9

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

10

দৌলতখানে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

11

পিংক বাস কী আসলেই মেয়াদোত্তীর্ণ, ব্যাখ্যা দিল বিআরটিসি

12

ভোলার গ্যাস জাতীয় গ্রিডে নিতে পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা

13

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

14

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

15

যে কারণে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা

16

উন্নয়নের মাঝেই দুর্ভোগ, জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার ৬০

17

মনপুরায় বিএনপি কার্যালয়ে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, পুলিশি অভ

18

‘বেহেশতের আশায়’ জামায়াতে ভোট দিয়ে মানুষ হতাশ হয়েছে: হাফিজ ইব

19

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজার

20