আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের চরফারুকী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (৩ অক্টোবর) সকালে চরফারুকী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে থেকে দক্ষিণ দিকে বেড়িবাঁধ হয়ে চরফারুকী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ১০ বছর আগে সড়কটি সংস্কার করা হলেও এরপর আর কোনো সংস্কারকাজ হয়নি।

সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এতে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন মো. রিয়াজ, নুরুল ইসলাম, মো. খায়ের, মাওলানা আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম বলেন, বর্তমানে সড়কটি সংস্কারের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। তবে বিষয়টি তাঁদের বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, একমাত্র পাস করা শিক্ষার্থীর নাম

1

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধু

2

এসএসসি ফলাফল: এক দশকের মধ্যে সর্বোচ্চ ফেল

3

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকি

4

মাত্র ১ বছর ৩ মাসে কোরআনের হাফেজ ১৪ বছরের নবীন

5

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার বিষয়ে পাকিস্তানের ব্যাখ্যা

6

সাকিবের পর এবার নওফেলের বাড়িতে আগুন

7

স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে আলোচনায় কে এই কক্সবাজারের যুব

8

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

9

বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রু

10

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্

11

ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন: পপিকে জয়ের কটাক্

12

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্

13

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার

14

পারমাণবিক শক্তি দ্রুত বাড়ানোর ঘোষণা কিম জং উনের

15

আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

16

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: রিজভ

17

মনপুরায় ঠিকাদারের গাফিলতিতে এক মাসেই ধসে পড়ল এইচবিবি সড়ক

18

বিয়ের আসরে কনে অসুস্থ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

19

স্ত্রীর লাশ মর্গে রেখেই পালালেন স্বামী

20