আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরণফাঁদে দুলারহাট-হাজিরহাট মহাসড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ

 

Brother IT Digital

দুলারহাট থানা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার গুরুত্বপূর্ণ দুলারহাট-হাজিরহাট মহাসড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে। সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। গর্তে পড়ে প্রায়ই অটোরিকশা ও মোটরসাইকেল উল্টে দুর্ঘটনা ঘটছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও মালবাহী যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের দাবি, স্বাভাবিক সময়ে যেখানে দুলারহাট থেকে হাজিরহাট যেতে প্রায় ২০ মিনিট সময় লাগে, সেখানে বর্তমানে সড়কের বেহাল অবস্থার কারণে এক ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে।

স্থানীয় ভ্যানচালক রফিক বলেন, “এই রাস্তায় গাড়ি চালালে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। প্রতিদিনই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। আয় যা করি, তার বড় একটি অংশ গাড়ি মেরামতেই চলে যায়।”

এক শিক্ষার্থী বলেন, “সড়কের গর্তের কারণে প্রায়ই রিকশা থেকে পড়ে যেতে হয়। এতে স্কুলের পোশাক নষ্ট হয়, অনেক সময় আহতও হতে হয়।”

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্ভোগ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। দ্রুত সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

1

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

2

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না: ট্রাম্পের আফসোস

3

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

4

বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুতুল

5

চরফ্যাশনে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

6

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে সেবা থেকে বঞ্চিত

7

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

8

মনপুরার ফকিরহাটে ১৫ পিস ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক

9

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন

10

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

11

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেয়ার ৩ কারণ ব্যাখ্যা করলেন রুমি

12

ধর্মের লেবাসধারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: চিফ হু

13

প্রবাসে বসে কাঁদছে স্বামী ভোলায় ২ সন্তানকে রেখে পরকীয়া প্রেম

14

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচ

15

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

16

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ও নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকা

17

চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

18

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগ সরকারের

19

ভোলায় মানববন্ধন ‘রাত হলেই রুবেল জানালা দিয়ে আমগো ঘরে উঁকি ম

20